• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় সড়ক দূর্ঘটনায় ২ সেনা সদস্য আহত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2018   Tuesday

বান্দরবানের লামায় আলীকদম ক্যান্টেন্টমেন্টের ৩৯বীরের স্কট পিকআপ গাড়ী ও গাছ গুড়ি বুঝাই পিক আপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ সেনা সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের প্রথমে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের আলীকদম সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় বলে লামা হাসপাতালেরর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।  মঙ্গলবার দুপুর ২টার সময় লামা-ফাসিয়াখালী সড়কের মিরিঞ্জা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

 

আহত সেনা সদস্যরা হলেন, মোঃ মেজবাহ(৩০) পিতা- আব্দুলবারী, মোঃ শাহীন(৩৪)পিতা- মোতালেব। তারা বান্দরবান আলীকদম ক্যান্টেন্টমেন্টে ৫৭ বিগ্রেড এর ৩৯ বীরের সেনা সদস্য।

 

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, সেনাবাহিনীর একটি স্কট পিক আপ গাড়ি ও একটি বাস চকরিয়া হতে আলীকদম যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা (লামা থেকে চকরিয়া যাওয়া সময় একটি গাছের গুড়ি বুঝাই পিকআপ গাড়ীর সাথে মিরিঞ্জা বাকেঁ মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই সেনা সদস্য আহত হন। এ সময় সেনাবাহিনীর গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় এবং গাছের গুড়ি বোঝাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে উল্ট যায়। সেনা স্কট পিকআপ বিএ নং- ০৫৯৮১৯।

 

অপরদিকে গাছের গুড়ির পিক আপটি উল্টে রাস্তার পাশে চিটকে পড়ে উল্টে যায়। গাছের গুড়ি বোঝাই পিক আপ গাড়ির ড্রাইভার মো. হেলাল উদ্দিন পালিয়ে যায়।  ড্রাইভার হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার হাসেঁর দিঘি এলাকার মো. দেলোয়ারের ছেলে। গাছের গুড়ি বোঝাই পিকআপ নং- চট্টমেট্রো-ন ০০-১৭৮।

 

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ কাসার আহমদ  জানান, দুপুর ২টা১০মিনিটের সময় সেনা বাহিনীর দু সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে  ভর্তি করা হয়েছে।  দু জনের মধ্যে মেজবাহ নামক সেনা সদস্যের কপালে তিনটি সেলাই দেয়া হয়েছে। পরে তাদের দুজনকে আলীকদম সিএমএইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

লামা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ