• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুতে নাশকতরা অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী সংগঠক আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

রাঙামাটির লংগদুতে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৭জন নারী সংগঠক আটক করেছে লংগদু থানা পুলিশ। সোববার সকালে মুসলিম ব্লক এলাকা থেকে রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, সোমবার সকালের দিকে রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লকের রাবেতা মডেল  উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসায় ইসলামী ছাত্রী সংস্থার কিছু কর্মী গোপণে সাংগঠনিক বৈঠক করছিল বলে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। এতে পুলিশ  অভিযানে ওসমান মাষ্টারের বাসা থেকে সাংগঠনিক বই লিফলেট ও চাদা আদায়ের রশিদ বইসহ ৭ জন  নারী সংঠককে আটক করে। আটককৃতরা হলেন,  শাহানাজ (২৭), নাছিমা আক্তার (৩০), মাহমুদা (২৯), তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১),  সাহিদা আক্তার (২৫) এবং ওসমান গনির  স্ত্রী ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার মুন্নি (৩৮)। তবে  অভিযানের টের পেয়ে বাসার মালিক ও জামায়াত নেতা ওসমান গণি পালিয়ে যান। পুলিশের অভিযান  অব্যাহত রয়েছে।

 

লংগদু থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত জনান, যুদ্ধপরাধী সাজাপ্রাপ্ত মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক ও জামায়াত নেতা ওসমান গনি এবং তার স্ত্রীর ফাতেমা আক্তার মুন্নির বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতায় জন্য গোপন বৈঠকের আয়োজন করে পুলিশ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার ৭জন নারী সংগঠককে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বইসহ সরকার বিরোধী বই পাওয়া যায়। তিনি আরো জানান, তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবদ শেষে মামলা প্রক্রিয়া শুরু করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ