• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক সভা
আটক আতঙ্ক তৈরী করে আন্দোলন রোধ করা যাবে না-শওকত মাহমুদ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018   Wednesday

আটক আতঙ্ক সৃষ্টি করে বিএনপির আন্দোলন রোধ করা যাবে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতে যে ষড়যন্ত্র আওয়ামীলীগ করছে তা কোন দিন সফল হবে না। দেশের মানুষ এ ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বলে এ সময় তিনি উল্লেখ করেন।

 

বুধবার খাগড়াছড়িতে তৃনমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এসব কথা বলেন।

 

জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ হারুন, খাগড়াছড়ি  জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ  জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ আরো বলেন, গণ আন্দোলনের তোড়ে আওয়ামীলীগের আটক ও ষড়যন্ত্র ভেসে যাবে। তাই আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নেতাকর্মীদের শক্তিশালী অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ