• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিলে
জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামীলীগ ও বিএনপি নিরাপদ থাকবে-মীর আব্দুস সবুর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2018   Saturday

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামীলীগ ও বিএনপি দুই দলই নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

 

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে আওয়ামীলীগ ও বিএনপি দু’দলেরই মধ্যে আশংকা বাড়ছে যে একদল ক্ষমতায় গেলে অপর দলের অবস্থা হবে রোহিঙ্গা পরিস্থিতির মতো। তাই একমাত্র জাতীয় পার্টিই পারবে দুই দলকে সুরক্ষা দিতে।

 

শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে সন্মেলনে উদ্বোধক ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী। জেলা জাতীয় পার্টির আহবায়ক মাওলা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এয়াকুব হোসেন,কেন্দ্রীয় নির্বাহী সদস্য শফিকুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরফান আলী। স্বাগত বক্তব্যে রাখেন জাতীয় পার্টির রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব প্রজেশ চাকমা।


এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সন্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে রাঙামাটির দশ উপজেলা থেকে জাতীয় পার্টির কাউন্সিলররা অংশ গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ