• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

দলীয় বিশৃংখলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে কাপ্তাইয়ে বিএনপি`র কার্যক্রম স্থগিত

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

দলীয় কোন্দল ও সংগঠন বিরোধী কর্মকান্ড পরিচালনার অভিযোগে কাপ্তাই উপজেলা বিএনপি`র সকল কার্যক্রম পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) এর মৌখিক নির্দেশ ও রাঙামাটি জেলা বিএনপির গত ১১ জানুয়ারীর  সম্পাদকীয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম এবং সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত পত্রে কাপ্তাই উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়।


 দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশেষ করে বর্তমান উপজেলা কমিটি করার পর থেকে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন এবং সাধারণ সম্পাদক মো: ইয়াছিন মামুনের মধ্যে দলীয় কোন্দল শুরু হয়। মাঠ পর্যায়ের নেতা কর্মীরা জানান, উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতা,কেন্দ্রীয় কোন কর্মসূচী পালন না করে নিজেদের দলভারী করার কাজে ব্যস্ত হয়েপড়া, এমনকি আধিপত্য বজায় রাখতে নিজ সর্মথকদের দিয়ে দলীয় নেতাকে লাজ্ঞিত করার মতো ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে উপজেলা নেতৃবৃন্দের বিরোদ্ধে। উপজেলা বিএনপির কোন্দলের কারণে বিএনপি ও অংগ সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।


দলীয়ভাবে  কোন্দল নিরসনে গেল ৯  জানুয়ারী চট্রগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ মহানগর ও রাঙামাটি বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন কেন্দ্রীয় নেতাদের সামনে কাপ্তাই বিএনপির দু`গ্রুপের মধ্যে কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করেন।তারা আগামী ১৫ দিনের মধ্যে কোন্দল মিটিয়ে একযোগে সবাইকে কাজ করার কথা বলেন।নইলে কাপ্তাই বিএনপির কমিটি বিলুপ্ত করার  হুশিয়ারি উচ্চারন করেন।


চট্টগ্রামে বৈঠক শেষ করে আসার পথে কাপ্তাই উপজেলা সদরে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদকে বিএনপির অপর একটি গ্রুপের নেতাকর্মীরা আক্রমন করে। এঘটনায় উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একটিপক্ষ অপর পক্ষকে ফেইসবুকের মাধ্যমে হুমকি দিতে থাকে।এঘটনায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন মামুন জীবনের নিরাপত্তা চেয়ে কাপ্তাই থানায় দু`টি জিডি করেন বলে এ প্রতিনিধিকে জানান।


এদিকে, সৃষ্ট ঘটনা সর্ম্পকে লোকমান আহমেদ পরদিন স্বশরীরে গিয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দকে অভিযোগ করার পর জেলা বিএনপি কাপ্তাই উপজেলা বিএনপির সকল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

 

এব্যাবারে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: দিলদার হোসেনের উপস্থিতিতেই তার সর্মথকরা আমার উপর হামলা চালায়।

 

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন মামুন বলেন,বিএনপি সভাপতি সবাইকেই প্রতিপক্ষ ভাবেন।আর কাপ্তাই উপজেলা বিএনপিতে তার কোন প্রতিপক্ষ থাকতে পারবেনা। তার এধরনের মানষিকতার জন্যই আজ কাপ্তাই বিএনপির এই দশা।

 

উপজেলা বিএনপি সভাপতি মো: দিলদার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোন নোটিশ পাননি। তবে কার্যক্রম স্থগিতের বিষয়টি শুনেছি। তিনি আরো বলেন, লোকমান আহমেদকে আক্রমণের বিষয়ে তার কিছু জানা নেই। তার সাথে ছাত্রদল যুবদলের পুরনো কোন্দল। এটা তাদের ব্যাপার। এখানে তাকে কেন জড়ানো হচ্ছে। অপরদিকে, কাপ্তাই উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করায় উপজেলা বিএনপির সদস্য মোর্শেদ আলম সহ মাঠ পর্যায়ের অনেক নেতা কর্মী জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ