• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বৃহস্পতিবার ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী, রাঙামাটিতে জাকজমক আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2018   Thursday

বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এদিন জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় উপ-মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

 

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে জেলা ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে চমক আর নতুনত্ব। রাঙামাটি সদরের বিভিন্ন সড়কে দেওয়ালিকা, ব্যানার ও ফেসটুনে ছেয়ে গেছে।


প্রসঙ্গত: উল্লেখ্য,  ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

 

জেলা ছাত্রলীগ সূত্রে  জানা যায়,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। দুপুর আড়াই জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাঙামাটি পৌরসভা চত্ত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হবে। বিকাল ৩টায় রাঙামাটি পৌরসভা চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামলীগীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর। আলোচনা সভা শেষে কেট কাটা হবে। পরে সন্ধায় সুনামধন্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এদিকে,সম্পূর্ণ অনুষ্ঠনের সফল ও স্বার্থক করার লক্ষে ২১সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ কমিটি গঠন কার হয়েছে। কমিটির মধ্যে রয়েছেন মোঃ আরফান আলী, মোঃ শাহাদাৎ হোসেন, শুভাশীষ বড়–য়া, দীপায়ন বড়–য়া, কলিম আহম্মদ, ফরহাদ চৌধুরী, মোঃ একরামুল হক মিশু, পলাশ বড়ুয়া, মিজানুর রহমান চৌধুরী, স্নেহশীষ বড়ুয়া সেন্টু, মোঃ হামিদুল ইসলাম, শিমুল দাশ, মোঃ মহিউদ্দিন বাবলু, মঈন উদ্দিন শাকিল, সুলতান মাহম্মুদ বাপ্পা, আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ, নজরুল ইসলাম, সুজিত চাকমা, এইচ এম আল্লাউদ্দিন, অপু শ্রীং লেপছা, অভিজিৎ চাকমা।

 

পরিচালনা পর্ষদ কমিটি গঠন করার জন্য কমিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকেকের প্রতি কৃতজ্ঞ প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ