• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরে বিএনপির মিছিলঃ ছাত্রদল নেতা আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2015   Thursday

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মিছিল করেছে  রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

মিছিলটি শহরের পাবলিক হেলথ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা তৃণমুল দলের সভাপতি ও জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, তৃণমুল দল নেতা মোঃ সিরাজ প্রমুখ। এসময় পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।

 

জেলা বিএনপির নেতা দীপেন দেওয়ান বলেন, কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে শান্তিপূর্ণ মিছিল শেষে মূল সড়ক ছেড়ে আমরা সমাবেশ করছি। কিন্তু সেখানেও কোনো প্রকার উষ্কানী ছাড়া-ই পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার আইন করে সভা-সমাবেশতো নিষিদ্ধ করে নাই। কিন্তু তারপরও আমাদের সাথে এই ধরনের অগনতান্ত্রিক আচরন কেন ? এতে করেই বুঝা যায় দেশের মানবাধিকার-নাগরিক অধিকার বলতে কিছুই নেই।

 

অপরদিকে শহরের দলীয় কার্যালয় থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আরও একটি মিছিল বের করতে চাইলে পুলিশী ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। এসময় পুলিশ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদকে গ্রেফতার করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ