• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

সকল নেতাকর্মীদের পদত্যাগ
আওয়ামীলীগের বন্দুকভাঙ্গা ইউনিয়ন শাখার ইউনিয়ন কমিটির বিলুপ্তি ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

আওয়ামীলীগের রাঙামাটি সদর উপজেলা বন্দুকভাঙ্গা ইউনিয়ন শাখা ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী পদত্যাগ করে কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। 

 

আওয়ামীলীগের বন্দুকভাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি প্রীতি ময় চাকমা ও সাধারন সম্পাদক রতন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছেন।


প্রেস বার্তায় বলা হয়, আওয়ামীলীগের ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়ন কমিটির সকল সদস্যরা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা তুলে ধরে ইউনিয়ন কমিটির থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাই এ অবস্থায় ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক তাদের সাথে সম্মতি জ্ঞাপন করে তারাও পদত্যাগ করেছেন। একই সাথে প্রেস বার্তায় আওয়ামীলীগের ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়ন কমিটির সমস্ত দলীয় কার্যক্রম ও তার অঙ্গ সংগঠনের সকল কমিটির বিলুপ্তিরও ঘোষনা করা হয়েছে।


পদত্যাগকারীরা হলেন আওয়ামীলীগের ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়ন কমিটির সভাপতি প্রীতি ময় চাকমা ও সাধারন সম্পাদক রতন চাকমা, সাংগঠনিক সম্পাদক উৎপল চাকমা, অমলেন্দু চাকমা, পংকজ চাকমা(উদয়ন),কিরণ জ্যোতি চাকমা, মধুময় চাকমা,মোহন চাকমা,বিশ্বজিৎ চাকমা, ধীলেশ্বর চাকমা, তরুন কান্তি চাকমা, অমর কান্তি চাকমা,অনিল চাকমা,হামেশ কুমার চাকমা,মনিষা চাকমা,তপন বিকাশ চাকমা,চিত্ত রঞ্জন চাকমা, জয়কান্ড চাকমা,নয়নমনি চাকমা,চিত্রমনি চাকমা,কৃঞ্চচন্দ্র চাকমা,মোহন চাকমা,রত্নদ্বীপ চাকমা,প্রবীর চাকমা,পঞ্চানন চাকমা,পবিত্র চাকমা,বিনয় প্রকাশ চাকমা,তপোধন চাকমা,বিষু কুমার চাকমা,অমলেন্দু চাকমা,ভরত কুমার চাকমা,নোয়াধন চাকমা, অরুন চাকমা,রকি চাকমা,প্রীতিলাল চাকমা,ভিক্ষু চাকমা,মানিক চাকমা,গুলপেদা চাকমা,শান্তি রঞ্জন চাকমা,তরুন বিকাশ চাকমা,শান্তি প্রিয় চাকমা,জ্ঞান প্রকাশ চাকমা, ত্রিতোষ চাকমা,রকি চাকমা,নিক্সন চাকমা,অমরসুর চাকমা,জ্যোতিষ কুমার চাকমা,চিরনজীব চাকমা,রুপায়ন চাকমা,সুজন চাকমা,বোধিসত্ব চাকমা,রাজীব চাকমা,বিনয়জিৎ চাকমা,বিনয় জ্যোতি চাকমা,সুভাষ প্রিয় চাকমা,নরেন্দ্র চাকমা,উজ্জল বিকাশ চাকমা,জ্ঞানশ্বর চাকমা,আশোক কুমার চাকমা।


এ ব্যাপারে রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি এ সমস্ত খবরের কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন। তিনি আরো জানান, পদত্যাগের বিষয়ে কোন লিখিত পত্র এখনো হাতে পাননি। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ