• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জুরাছড়িতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ ১২ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2017   Friday

রাঙামাটির জুরাছড়িতে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ ৪ নেতা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১২ জন নেতা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সকল দলীয় কার্যক্রম থেকে স্বেচ্চায় পদত্যাগ করেছেন পদত্যাগকারীরা জানিয়েছেন। 

 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় জুরাছড়ি উপজেলা প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সাংবাদিকদের এ তথ্য জানান। পদত্যাগকৃতরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালাধন চাকমা, যুগ্ন সম্পাদক পবন বিকাশ চাকমা, সহ সভাপতি অনিল কুমার চাকমা, মুক্তি যুদ্ধা বিষয়ক সম্পাদক দীপংকর কার্ব্বারী, যুব লীগের অর্থ সম্পাদক উত্তম কুমার চাকমা, মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক টুনি চাকমা, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃদয় রঞ্জন চাকমা, কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সনদ কুমার চাকমা, কার্যকরী কমিটির সদস্য ফুলেশ্বর চাকমা, ছাত্র লীগের যুগ্ন সম্পাদক রপ্তদীপ চাকমা (রকি)সহ নব্য যোগদানকৃত সাবেক দুমদুম্যা ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য কৃষ্ণা চাকমা।


সংবাদ সন্মেলনে তারা বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সকল দলীয় কার্যক্রম থেকে স্বেচ্চায় অব্যহতি নিয়েছেন। ইতিমধ্যে তারা দলের নিয়ম অনুসারে পদত্যাগপত্র সভাপতির কাছে পাঠানো হয়েছে বলে তারা দাবী করেছেন।


এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা দলীয় কর্মীর পদত্যাগ বিষয়ে গুঞ্জন শুনেছি। তবে এখনো পর্যন্ত কোন পদত্যাগপত্র তার কাছে আসেনি।


যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান বলেন, যুব লীগের কোন কর্মী পদত্যাগ করেছে বলে তার জানা নেই। তবে চিঠি পেলে বলতে পারা যাবে কে বা কারা বা কেন পদত্যাগ করছেন।


মহিলা লীগের সভানেত্রী মিতা চাকমাকে বাব বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।


ছাত্র লীগের সভাপতি রিকো চাকমা জানান, যুগ্ন সম্পাদক রকি চাকমা বহু আগে থেকে একজন নিক্রিয় কর্মী। তবে তার এখনো কোন পদত্যাগপত্র হাতে পায়নি।


কৃষক লীগের সভাপতি কেতন চাকমা বলেন, এ বিষয়ে আমাকে কেউ কোন কথা কিংবা পদত্যাগপত্র পাঠায়নি।


উল্লেখ্য, গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে জুরাছড়ি ইউনিয়নের মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে উপজেলা আওয়ামীলীগের নাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমা নিহত হন।


এদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যার ঘটনায় এসআই মোঃম াইন উদ্দিন বাদী হয়ে ৯ জন নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জন দেখিয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন।


জুরাছড়ি থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাছেদ জানান, অরবিন্দু চাকমা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জন নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জনের নামের মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি তদন্তের সার্থে আসামীদের নাম প্রকাশের অনিচ্ছা প্রকাশ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ