• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মুখোশ পরিহিত বাহিনীর অপতৎপরতা প্রতিবাদে রাঙামাটিতে পিসিপি`র বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017   Wednesday

মিছিল-সমাবেশে বাঁধা, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও মুখোশ পরিহিত বাহিনীর অপতৎপরতা প্রতিবাদে  বুধবার রাঙামাটির নানিয়ারচরে  বিক্ষোভ-সমাবেশ করেছে ইউপিডিএফের সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)। 

 

নানিয়ারচর উপজেলা বেতছড়ি জেনালে ওসমানী উচ্চ বিদ্যালয় এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ধর্ম সিং চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি কহেলী চাকমা। সমাবেশ শেষে বেতছড়ি স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বেতছড়ি বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা ছাড়াও স্থানীয় গ্রামবাসীরা অংশ নেন।

 

সমাবেশে বক্তারা ইউপিডিএফের মিছিল মিটিং সমাবেশে বাধা, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারিকৃত  অগণতান্ত্রিক ১১ দফা নির্দেশনা বাতিলের দাবী জানানান। পাশাপাশি বক্তারা অভিযোগ করেন ইউপিডিএফ থেকে বর্মা  চাকমা, তরু চাকমাসহ কিছু নেতা দল ত্যাগ করে একটি গোষ্ঠীর সাথে আতাত করে ইউপিডিএফের নেতা-কর্মী ও গ্রামবাসীদের ওপর ষড়যন্ত্রমূলক  মিথ্যা মামলা করছে তা বন্ধ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ