• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তের শব্দ শীঘ্রই সংশোধন করা হবে--দীপংকর তালুকদার

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2015   Friday

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রেস নোটে মন্ত্রনালয়ের কার্যবিবরণীতে উপজাতী/ ক্ষুদ্রজাতি স্বত্বা জনগনের বিষয়ে যে সকল আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে, সে সব শব্দ ও বাক্যের পরিবর্তে সংশোধিত শব্দ এবং বাক্য সংযোজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ঐ সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত শীঘ্রই সংশোধন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে।

 

তিনি শুক্রবার বিকালে রাঙামাটি শহরের চম্পকনগরস্থ বাসভবনে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মিদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।

 

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি স্পর্শ কাতর এলাকা। এখানে দেশী-বিদেশী  কিছু সংগঠন বা সংস্থার তাদের নিজস্ব এজেন্ডা থাকতে পারে। সেই এজেন্ডা পার্বত্য চট্টগ্রামের জনগনের অকল্যানই বয়ে আনবে। এলাকায় তাদের কর্মকান্ডে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সমস্ত কর্মকান্ড যেন চালাতে না পারে এজন্য সরকারের সতর্ক দৃষ্টি রাখা উচিত। কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে গিয়ে কোন গোটা সম্প্রদায়কে সন্দেহের দৃষ্টিতে দেখা সমিচিন নয়। জাতীয় সংহতির মূল চেতনা থেকে কাউকে বিচ্ছিন্ন করাটাও ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি বলেন, অতি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সভার কার্যবিবরণী নিয়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা কারো প্রত্যাশিত নয়। সারা বাংলাদেশের উপজাতী / ক্ষুদ্র জাতিস্বত্বার জনগন আহতবোধ করে এরকম শব্দ সরকারী-বেসরকারী ভাষায় ব্যবহার করা ঠিক নয়। পাশাপাশি সকলেরই উচিত অশালিন শব্দ ব্যবহার থেকে বিরত থাকা।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, পার্বত্য জনগনের উন্নত চিকিৎসা সেবার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম এর উদ্বোধন করেছেন তার জন্য পাহাড়ী-বাঙ্গালী সকল জনগনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। তিনি আর কাল ক্ষেপন না করে অবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু করার জোর দাবী জানান।

 

তিনি বলেন, উন্নত চিকিৎসার অভাবে পার্বত্য এলাকার অনেক রোগীকে চট্টগ্রাম নেয়ার পথে তাদের মৃত্যু হয়। রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে উন্নত চিকিৎসার অভাব অনেকাংশে দূর হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ