• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

৭২ এর সংবিধান ধর্মের সাথে ধর্মের, জাতির সাথে জাতির সাথে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল -নাহিদ ইসলাম

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2025   Monday

৭২ এর সংবিধান ধর্মের সাথে ধর্মের, জাতির সাথে জাতির, ধর্মনিরেপক্ষতার সাথে ইসলামের দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল। তাই এসব থেকে জাতিকে মুক্ত করতে নতুন সংবিধান তৈরী করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৭২ এর সংবিধান এই বৈচিত্রতাকে অস্বিকার করা হয়েছিল বলে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন সুন্দর রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা মুক্তিযুদ্ধের সময় পেয়েছিলাম তা আমরা হারিয়েছি। ২০২৪ এর পর যে সম্ভাবনার জন্য যে ঐক্য তৈরী হয়েছে তা আর হারাতে চাই না।
তিনি আরো বলেন, পাহাড়ে বসবাসকারী যে-ই হোক না কেন পাহাড়ি হোক কিংবা বাঙালি প্রত্যেক জনগোষ্ঠীই বঞ্চনার শিকার। তাই উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সকল জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলা অপরিহার্য। সারাদেশে জুলাই পদযাত্রায় খাগড়াছড়ির পাহাড়ের সামগ্রিক উন্নয়নের জন্য সকল জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রয়োজন। বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। যত বেশী বৈচিত্রতাকে ধারন করতে পারবো তত বেশী এগিয়ে যাবো।
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার এনসিপির আয়োজিত খাগড়াছড়িতে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম একথা বলেন।
খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চে আয়োজিত এনসিপির দক্ষিণ অঞ্চলের সংঠক মঞ্জিলা সুলতানা ঝুমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আকতার হোসেন, খাগড়াছড়ি জেলা সংগঠক তৈচিং মারমা। এর আগে চট্টগ্রাম থেকে শহরের চেঙ্গী স্কয়ারে পৌছানোর পর স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে মহাজন পাড়া, নারকিলে বাগান হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বর হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত সকলের জন্য দোয়া মাহফিল করা হয়। সমাবেশে এসনিপির নেতৃবৃন্দ ফেনীর উদ্দেশ্য রওনা দেন। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও অতিরিক্ত এপিবিএন মোতায়েন করা হয়েছে। সমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ