• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার ২৬তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
পিসিপির রাঙামাটি জেলা কমিটির নেতৃত্বে সুমন,ম্যাগলিন ও সুনীতি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2025   Tuesday

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) জেলা শাখার ২৬তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সুমন চাকমাকে সভাপতি, ম্যাগলিন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুনীতি বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পিসিপির জেলা শাখা নতুন কমিটি গঠন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক জুয়েল চাকমা। সংগঠনের বিদায়ী সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির সভাপতি চারুলতা তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার বিদায়ী অর্থ সম্পাদক মিলন চাকমা। কাউন্সিলে শিতাধিক পাহাড়ী ছাত্র-ছাত্রী অংশ নেন। আলোচনা সভার শুরুতে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মবলিদানকারীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সুমন মারমা। বিশেষ অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুমেন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবিনা চাকমা। আলোচনা শেষে ২৭ সদস্য বিশিষ্ট পিসিপির জেলা শাখার নতুৃন কমিটি নির্বাচন করা হয়। এতে নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জগদীশ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জুয়েল চাকমা বলেন, ছাত্র ও যুব সমাজ হলো আন্দোলনের মূল চালিকাশক্তি ও প্রাণ। সেই ছাত্র সমাজ জেএসএসের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে সামিল হয়ে শাসকগোষ্ঠীর বুকে কাঁপন ধরিয়েছিল। ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ সামিল হবে কিনা এসময়ে এসে সেটা মীমাংসা হওয়া দরকার। আমাদের মধ্যকার আত্মমুখীনতা, দোদুল্যমানতা, সুবিধাবাদী চরিত্রের দূর হওয়া দরকার। শাসকগোষ্ঠীকে ভয় পেলে চলবে না। শাসকগোষ্ঠীর যা আছে আমাদেরও তাই আছে। বরং আমাদের যা রয়েছে শাসকগোষ্ঠীর তা নেই।  আমরা আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য মৃত্যুর ভয়কে জয় করতে প্রস্তুত। তিনি বিভিন্ন মহল ও শাসকগোষ্ঠীর পাতানো ষড়যন্ত্র ও বিভ্রান্তি থেকে নিজেদের সরিয়ে রেখে চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্র সমাজকে অধিকতর সামিল হওয়ার আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে সুমিত্র চাকমা বলেন, যুগ যুগ ধরে বিভিন্ন বিজাতীয় শাসন-শোষণের যাঁতাকলে পিষ্ট হতে থাকা জুম্ম জনগণ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম পথ বেছে নেয়। দীর্ঘ সশস্ত্র সংগ্রামের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ২৭ বছর বিগত হলেও চুক্তি বাস্তবায়ন হয়নি। রাষ্ট্রের উগ্র জাত্যাভিমানী মনোভাব জুম্মদের অধিকার স্বীকার করতে চায়না। তার বিপরীতে ছাত্র নেতৃত্ব, যুব নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা জাতীয় ঐক্য জোরালো করতে পারছে না। এসব সীমাবদ্ধতা থেকে বেড়িয়ে এসে সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গতিশীল করতে হবে।

পিসিপির নেতা নিপন ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিজাতীয় শাসকগোষ্ঠী কর্তৃক শোষণ বঞ্চনা নিপীড়ন হয়েছে। যার প্রতিক্রিয়ায় বিচ্ছিন্নভাবে আন্দোলন সংঘটিত হয়েছে। কিন্তু সে আন্দোলন ছিল খন্ড খন্ড। সে আন্দোলনে রাজনৈতিক চরিত্র ছিলো না, ছিলো না আন্দোলন সংঘটিত করার জন্য নীতি আদর্শ সম্পন্ন নেতৃত্ব ও লক্ষ্যে উদ্দেশ্য। যার জন্য অধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে চিন্তা গড়ে উঠেনি। ফলে বারে বারে জুম্ম জনগণের বুকে নিপীড়ন নেমে এসেছে। কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে জুম্ম জাতীয়তাবাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে জুম্ম জনগণকে একত্রিত করে পরিচালিত আন্দোলন পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের মধ্যে পূর্ণতা অর্জন করে। স্বাক্ষরিত চুক্তি ২৭ বছরেও বাস্তবায়িত না হওয়ায় আন্দোলনের নতুন এক পরিবেশ সৃষ্টি হয়েছে। শাসক আসে, শাসক যায় তবুও চুক্তি বাস্তবায়িত হয় না। জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা পাচ্ছে না। বাংলাদেশেও সত্যিকারের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনাবোধ সম্পন্ন সরকারও গড়ে উঠছে না। ফলে এই চুক্তি বাস্তবায়নের আশায় না থেকে নিজেদের শক্তিতে বলীয়ান হয়েই লড়াই পরিচালনা করতে হবে। বাইরের কেউ এসে চুক্তি বাস্তবায়নের আন্দোলন এগিয়ে দেবে না।

চারুলতা তঞ্চঙ্গ্যা বলেন,পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের শাসন কাঠামো থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এ অঞ্চলের জুম্ম জনগণকে সংবিধানে স্থান না দিয়ে রাষ্ট্র যন্ত্র তাদের অস্তিত্ব নিধন করার হীন উদ্দেশ্য বাস্তবায়ন করছে। যার কারণে পার্বত্য চট্টগ্রাম এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে জুম্মদের অস্তিত্ব হারিয়ে যেতে চলেছে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ