• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে
আমতলী ইউপি চেয়ারম্যান রাসেল চৌধুরীকে ইউনিয়ন আ’লীগ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2017   Tuesday

দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন আ’লীগ সভাপতি এবং আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রাসেল চৌধুরীকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন জেলা আ’লীগ।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর স্বাক্ষরিত গেল ২০অক্টোবর বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।


অব্যাহতি নোটিশে বলা হয়, দলীয় নেতাকর্মী ও আমতলী ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দাখিল করে। তাদের এসব অভিযোগের প্রেক্ষিতে গেল ১৭ জুলাই জেলা আ’লীগের কার্যকরি সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গেল ২৩ জুলাই বাঘাইছড়ি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও দলীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় রাসেল চৌধুরীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্ত সম্পন্ন করেন।


নোটিশে আরো বলা হয়, গেল ১৮ অক্টোবর জেলা আ’লীগের কার্যকরি সভায় রাসেল চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ পেশ করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.জমির উদ্দিন। তদন্ত কমিটির রিপোর্টে রাসেল চৌধুরীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় সকল তথ্য জেলা কমিটির কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। এ তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপনে জেলা আ’লীগের কার্যকরি কমিটির সভায় আলোচনা পর্যালোচনার পর গেল ২০ অক্টোবর রাসেল চৌধুরীকে দলীয় সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে অব্যাহতির কপি পাঠানো হয়েছে বলে জেলা আ’লীগ সূত্রে জানানো হয়েছে।


সূত্র আরো জানায়, রাসেল চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় এবং পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত গঠনতন্ত্রের ৪৭(ঞ)ধারা অনুযায়ী তাকে আমতলী ইউনিয়নের সভাপতির পদসহ আওয়ামীলীগের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদানের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার স্থলে উক্ত ইউনিয় আ’লীগের সহ-সভাপতি খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ব্যাপারে রাসেল চৌধুরী মুঠো ফোনে বলেন, শুনেছি জেলা আ’লীগ আমাকে অব্যাহতি দিয়েছে। তবে আমি লিখিতভাবে এখনো কোন চিঠি পায়নি। তার মতে, সম্ভাবত উপজেলা আওয়ামীলীগের কাছে অব্যাহতির কাগজ পত্র পৌছছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ