• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ৯ম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি মণিরা ত্রিপুরা ও সাধারণ সম্পাদক আশিকা চাকমা নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2017   Wednesday

হিল উইমেন্স ফেডারেশনের ৯ম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন  বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনের মাধ্যমে সন্মেলনের মাধ্যমে মণিরা ত্রিপুরাকে সভাপতি, আশিকা চাকমাকে সাধারণ সম্পাদক এবং শৈএনু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য-বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

 

এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের ৯ম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন প্রশাসনের পক্ষ থেকে বাধা দেয়ার অভিযোগ করেছে সংগঠনটির পক্ষ থেকে। 

 

“জুম্ম নারীর সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করুন”- শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটে সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ২৯৯ রাঙামাটি আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার।

 

সংগঠনের সভাপতি চঞ্চনা চাকমার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি রিন্টু চাকমা প্রমুখ। মণিরা ত্রিপুরার উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শৈএনু মারমা। সম্মেলনে সামগ্রিক প্রতিবেদন পেশ করেন হিল উইমেন্স ফেডারেশনের বিদায়ী সাধারণ সম্পাদক রিমিতা চাকমা।

 

সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উষাতন তালুকদার এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, বাংলাদেশের সংবিধানে গণতান্ত্রিক অধিকার চর্চা করার কথা বলা হয়েছে। সমাবেশ-মিটিং-মিছিল করার অধিকার দেয়া হয়েছে। আমরা গণতান্ত্রিক অধিকারের চর্চা করছি। আমরা এখানে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখছি না। কিন্তু হিল উইমেন্স ফেডারেশনকে কেন বাধা দেয়া হচ্ছে। আমাদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে বাধাগ্রস্ত করবেন না।

 

তিনি আরো বলেন, জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনগুলো প্রশাসনকে লিখিতভাবে অবহিত করে এযাবৎ বিভিন্ন কর্মসূটি পালন করে আসছে। সে হিসেবে হিল উইমেন্স ফেডারেশনের আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অথচ সম্মেলনের অনুমতি নেই বলে হিল উইমেন্স ফেডারেশনের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত আজকের এই সম্মেলনকে বাধা দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

সরকারের দৃষ্টি আর্কষণ করে তিনি বলেন, আমাদের কোন দূরভিসন্ধি নেই। দয়া করে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করবেন না। আমাদের কার্যকলাপের ফলে কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে তার কোন সম্ভাবনা নেই। আমরা কোন রাষ্ট্র বিরোধী কাজ করছি না। আমরা হলের ভেতরে আমাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করছি মাত্র। অহেতুকভাবে ভুল বুঝা হচ্ছে, অহেতুকভাবে সন্দেহ করা হচ্ছে।

 

তিনি হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাজারো প্রতিকূলতার মুখে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায়, জুম্ম নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না। একজন পুরুষ হিসেবে যেমন অধিকার ভোগ করতে পারে, একজন নারী হিসেবেও মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। জনসংহতি একটি আদর্শিক সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শকে আমাদের পথ চলতে হবে। চে গুয়েভারা বলেছেন, মৌমাছিরা যেমন সারাক্ষণ গুনগুন করে, আমাদেরকেও যেমনি সারাক্ষণ জনগণের কাছে গিয়ে অধিকারের কাছে বলতে হবে।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মণিরা ত্রিপুরাকে সভাপতি, আশিকা চাকমাকে সাধারণ সম্পাদক এবং শৈএনু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য-বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত করা হয়। নব নির্র্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের বিদায়ী সভাপতি চঞ্চনা চাকমা।

 

এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়,  হিল উইমেন্স ফেডারেশনের ৯ম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অন্য একটি সরকারি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের অনুরোধে ১১ অক্টোবরে স্থানান্তর করা হয়েছে। সন্মেলনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয় এবং নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।  কিন্তু দুঃখের বিষয়  সম্মেলন শুরু হওয়ার ঘন্টা খানেক পর সম্মেলনের অনুমতি নেয়া হয়নি বলে সম্মেলন বন্ধ করার জন্য চাপ দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠানে প্রশাসনের এই অগণতান্ত্রিক ও ফ্যাসীবাদী কায়দায় বাধা প্রদানের অপচেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, সংবিধানে স্বীকৃত সভা-সমিতির অধিকার, বাক-স্বাধীনতাসহ মৌলিক অধিকার পরিপন্থী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ