• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাঙামাটি শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2017   Tuesday

তৃতীয় প্রজন্মের ফার্ষ্ট  সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬২ তম রাঙামাটি শাখার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 

শহরের বনরুপা এলাকার এলকে টাওয়ারে ব্যাংকের রাঙামাটি শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

 

অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত,উপ-ব্যবস্থপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের, জেনারেল সার্ভিসেস ভিডিশনের প্রধান এসএম নজরুল ইসলাম, চট্টগ্রামের আঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ ওয়াহিদুর রহমান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, অ-উপজাতীয় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, উপজাতীয় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অন্নসাধন চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন তালুকদার। স্বাগত বক্তব্যে রাখেন ব্যাংকের রাঙামাটি শাখার ব্যবস্থাপক মোরশেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  দোয়া মাহফিল শেষে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ব্যাংকের ব্যবস্থপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের শাখা অফিস পরিদর্শন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ফার্ষ্ট  সিকিউরিটি ইসলামী ব্যাংকের  ব্যবস্থপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী বলেন, গ্রাহকদের আধুনিক প্রযুক্তির ব্যাংকিং সেবা দিতে ১৬২ তম শাখা রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে। এই ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কোন সম্প্রদায় ও ধর্মের প্রতি বিভেদ থাকবে না। সবাইকে এক সাথে  নিয়ে দেশের উন্নয়নের কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ