• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ফ্রিতে হোম ডেলিভারি সার্ভিস চালু হয়েছে Boisabi.com

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2020   Tuesday

রাঙামাটিতে ফ্রিতে হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে Boisabi.com। এটি মূলত একটি হোম ডেলিভারি সার্ভিস। ঘরে বসে যেকোন প্রডাক্টস অর্ডার করলে পাওয়া যাবে। টিভি ফ্রিজ থেকে শুরু করে হোটেলের খাবার দাবার, শাক সবজি এবং মাস মাংস সব ধরনের প্রডাক্টস ডেলিভারি  পাওয়া যাবে  ঘরে বসে।

 

boisabi.com এর ফাউন্ডার ও উদ্দ্যেক্তা হচ্ছেন হিমুন চাকমা। তিনি মুলত একজন ইউটিউবার,ডিজিটাল মার্কেটার এবং উদ্দ্যেক্তাও।  তিনি জানান, গেল জুলাই মাসের ৯ তারিখ থেকে তাঁরা ডেলিভারি কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে হোম ডেলিভারি রাঙামাটি শহরে দেয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে  ডেলিভারি দেয়া হবে।

 

হিমুনচাকমা  জানান, তিনি একজন রাঙামাটির সন্তান,ছোট বেলা থেকে ব্যতিক্রমভাবে মানুষকে সহযোগীতা করা নিয়ে চিন্তা ভাবনা মাথায় কাজ করতো।  তিনি গেল ১০-১২ বছর বাইরে বাইরে  থেকে কাজের জন্য  থেকেছেন আর  তিনি একজন ইউটিউবার ও।  গেল দুইমাস আগে  তিনি বাড়িতে  এসছেন করোনা ভাইরাসের সমস্যার জন্য। রাঙামাটিতে এসে জানতে দেখতে পেলেন এখানে  বাজার করা নিয়ে রাঙামাটি শহরের মানুষজন অনেক ঝামেলায় থাকেন। তার উপর করোনা ভাইরাস মহামারি রোগটি একটা সমস্যা গোটা পৃথিবীজুড়ে লেগেই  রয়েছে।  বাংলাদেশের প্রায় ছোট বড় শহর জেলাতে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকলেও রাঙামাটি শহরে হোম ডেলিভারি সার্ভিস এখনো সেইভাবে কেউ চালু করেনি। এই চিন্তা থেকে মূলত  তিনি Boisabi.com হোম ডেলিভারি সার্ভিসটি চালু করেছেন।

 

তিনি আরো জানান ভবিষ্যতে অন্যকোন জেলা শহরে এই হোম ডেলিভারি সার্ভিস চালুর চিন্তাভাবনা রয়েছে। সে হিসেবে ফেনীতে রাঙামাটির পরে চালু করবো এধরনের একটা প্লানিং চলছে। গ্রাহকদের  ভালোবাসা এবং দোয়া থাকলে আশাকরি চালু করতে পারবো।

 

হিমুনচাকমা জানান,স্বাভাবিকভাবে ডেলিভারি সময় ১/২ ঘন্টা। তবে যদি কেউ ইমার্জেন্সীভাবে ডেলিভারি নিতে চাই কোন প্রডাক্টস সেক্ষেত্রে ক্রেতাকে একটা চার্জ নিয়ে থাকি আমরা। সে হিসেবে আমাদের ডেলিভারি সময় ১০-৩০ মিনিটও ধরা যায়। শহর এলাকাতে যারা বসবাস করেন যেমন রাঙামাটি শহরে বেশিরভাগ মানুষই চাকরিজীবি। সবার নিত্যে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাজার করতে হয়। বাজার করার জন্য একজন লোক যদি রাখেন তাহলে খাওয়া দাওয়াসহ নাই বললেও ৫/৬ হাজার বেতন দিতেই হবে। Boisabi.com থেকে যদি কেউ শপিং করেন তবে একমাসে আপনার বড় জোড় ১০০০ টাকার মত খরচ যাবে। সেদিক থেকে অনেক টাকাও বাচবে এবং সময়ও বাচবে আর করোনা ভাইরাস মহামারী রোগটার থেকেও রক্ষা পেলেন।

 

তিনি বলেন, প্রডাক্টসঅর্ডারকরতে  হলে ফেসবুক পেইজ দিয়েই অর্ডার করতে হয়। আপনার যাবতীয় যা যা লাগবে সেটা সিরিয়ালে লিখে যদি আপনি আমাদের ইনবক্স করেন তাহলেই হলো। সঙ্গে অবশ্যেই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ও দিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

           CONTACT NOW

 You are thanked by Himun Chakma and you are a good friend for Himun Chakma. Contact him and send a simple text to advise some if possible.

 

         CONTACT NOW
 You are thanked by Himun Chakma and you are a good friend for Himun Chakma. Contact him and send a simple text to advise some if possible.

ads
ads
আর্কাইভ