• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2026   Sunday

রোববার (১৯ জুলাই) বিলাইছড়িতে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে সম্প্রতি রাঙামাটির বিলাইছড়ি, বাঘাইছড়ি ও  খাগড়াছড়িতে মহালছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের ওপর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা  পরিষদ সন্মেলন কক্ষে সভায় বিলাইছড়ি  ইউএনও`র প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক।  বিশেষ অতিথি  ছিলেন বিলাইছড়ি ইউপি  চেয়ারম্যান সুনীল কান্তি  দেওয়ান , ফারুয়া ইউপি  চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম।  এ সময় প্রকল্পের উপজেলা ফোকাল পার্সন রবিন চন্দ্র চাকমা`র সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন আশিকা`র এইচআর এন্ড এ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল পার্সন ঝুমালিয়া চাকমা। এছাড়াও প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চঙ্গ্যাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অবহিতকরণ সভায় বলা হয়,বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে মোট ৬ শত, বাঘাইছড়িতে ৭ শত  এবং মহালছড়িতে ২ শত  পরিবারসহ মোট ১ হাজার ৫ শত ক্ষতিগ্রস্থ পরিবার এই ত্রাণ সহায়তা পাবে। তারা আরও জানান, ত্রাণ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা প্যাকেজ ও স্বাস্থ্যবিধি সামগ্রী কীট পাবেন ১৫০০ পরিবার, সুরক্ষা সামগ্রী পাবেন ১৫০০ জন নারী, শেল্টার সামগ্রী পাবেন ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবার এবং শিক্ষা উপকরণ পাবেন ১৫০ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্ত্ক বাস্তবায়নাধীন রাঙামাটি`র এবং খাগড়াছড়ি`র বিলাইছড়ি, বাঘাইছড়ি ও মহালছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ( এএলএফআরটি বি ০৭৫) প্রকল্প বাস্তবায়ন করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 
 

ads
ads
আর্কাইভ