• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2026   Thursday

প্রায় ছয় মাস পর তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত এ পরিষদ জেলার সকল দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গঁল চন্দ্র পালের সই করা এ প্রজ্ঞাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে। সদস্যরা হলেন, শাশ^ত চাকমা রিংকু, বিল্টু চাকমা, আইমাছড়ি ইউপি চেয়ারম্যান ও বরকল উপজেলা বিএনপি নেতা সুবিমল চাকমা, জুরাছড়ি বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ন দেব বর্মন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারমান পদে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও বিএনপি নেতা ¤্রাসা থোয়াই মারমা। সদসরা হলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা,দেব রানী চাকমা, যুগ্ন সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, মাটিরাঙা উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,রুমেল মারমা, রিপল চাকমা,শান্তি প্রিয় চাকমা,মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগ। বান্দরবানে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মহিলা এমপি ম্যামাচিং। সদসরা হলেন চনুমং মারমা,মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিনা ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দত্ত বম, আব্দুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসীম উদ্দীন, কাউপ্রু খিয়াং ও কাজী নিরুতাজ বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্ষন্ত পুর্নগঠিত অন্তর্বতীকালীন পরিষদ জেলার সকল দায়িত্ব পালন করবেন এবং ২০২৪ সালের ৭নভেম্বরে প্রজ্ঞাপণ দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম জানান, দুপুরের দিকে এ পরিষদের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন হাতে পেয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ