• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

হিলবিডিটোয়েন্টিফোর ডটকমে প্রকাশের পর
অবশেষে সেনাবাহিনীর সহায়তায় বাঁশ পরিবহনের অনুমতি পেলো ব্যবসায়ীরা

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2020   Monday

খাগড়াছড়ির দীঘিনালায় দীর্ঘ দেড়মাস বন্ধ থাকার পর অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় বাঁশ পরিবহনের অনুমতি পেলো স্থানীয় ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের কারনে পরিবহন সংকট ও বন বিভাগের ছাড়পত্র না পাওয়ায় উপজেলার বাবুছড়া বাজার সংলগ্ন মাইনী নদীতে আটকে ছিল আড়াই কোটি টাকা মূল্যের নানা প্রজাতির পাঁচ লক্ষাধিক বাঁশ।

 

এ অবস্থায়  গেল ২৭ এপ্রিল দীর্ঘ দেড়মাসেও মিলেনি বন বিভাগের ছাড়পত্র, দীঘিনালায় মাইনী নদীতে নষ্ট হচ্ছে আড়াই কোটি টাকা মূল্যের বাঁশ শিরোনামে অনলাইন পত্রিকা হিলবিডিটোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশের পর ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসে দীঘিনালা জোনের সেনাবাহিনী। সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগের ছাড়পত্র (টিপি) পাওয়ার পর  গেল ২ মে থেকে পুরোদমে শুরু হয়েছে বাঁশ পরিবহন।

 

 এদিকে সেনাবাহিনীর সহযোগিতায় দেড়মাস পর বাঁশ পরিবহন শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। একমাত্র সেনাবাহিনীর সহযোগিতার কারনে মোটা অংকের লোকসানের হাত থেকে বেচে গেছেন প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ী। পাহাড়ী ঢলের ¯্রােতে বাঁশ ভেসে যাওয়ার আশংকার মাঝে পরিবহনের অনুমতি পাওয়ায় মহা খুশি তারা। তাই ব্যবসায়ীদের পাশাপাশি ব্যস্ততম সময় পার করছেন শ্রমিকরাও। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় পরিবহন করা হচ্ছে ১০ থেকে ১৫ ট্রাক বাঁশ।

 

 বাবুছড়া বাঁশ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা জানান, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল আদনান কবির পিপিএম (বার) পিএসসি ও উপ অধিনায়ক মেজর তৌহিদুল ইসলার পিএসসি’র সহযোগিতায় বন বিভাগ আমাদেরকে সমতল এলাকায় বাঁশ পরিবহনের জন্য ছাড়পত্র (টপি) দিয়েছে। ছাড়পত্র না পেলে আমরা বাঁশ পরিবহন করতে পারতাম না। তখন প্রতিটি ব্যবসায়ীকেই গুনতে হতো মোটা অংকের লোকসানের হিসাব। একমাত্র সেনাবাহিনীর সহযোগিতার কারনেই আমরা মোটা অংকের লোকসানের হাত থেকে বেঁচে গিয়েছি। তাই বাঁশ ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষ থেকে সেনাবাহিনীসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান জানান, এই এলাকার যেকোন সংকটে সাধারন মানুষের সহযোগিতায় এগিয়ে আসে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় স্থানীয় বাঁশ ব্যবসায়ীদের সহযোগিতায়ও এগিয়ে এসেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সহযোগিতা না পেলে প্রতিটি বাঁশ ব্যবসায়ীকে সর্বস্বান্ত হতে হতো। একমাত্র সেনাবাহিনীর সহযোগিতার মাধ্যমে বাঁশ পরিবহনের অনুমতি পাওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তিনি।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ কাশেম জানান, বাঁশ ব্যবসার সাথে ব্যবসায়ীদের পাশাপাশি প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিক সম্পৃক্ত রয়েছে। দীর্ঘ দেড়মান ধরে বাঁশ পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে যে হাতাশা সৃষ্টি হয়েছিল সেনাবাহিনীর সহযোগিতায় বাঁশ পরিবহনের অনুমতি পাওয়ার পর তা কেটে গেছে। সাধারন মানুষের কল্যাণে সেনাবাহিনীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার বলে জানান তিনি।      

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ