• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2026   Saturday

বেসরকারী উন্নয়ন সংস্থা  হিলফ্লাওয়ারের উদ্যোগে ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফারুয়া ইউনিয়ন পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এসময় উপস্থিত ছিলেন, ফারুয়া ইউপির প্রশাস‌নিক কর্মকর্তা  সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, হিলফ্লাওয়ারের পিআরএলসি প্রকল্পের  উপজেলা প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা ও সাংবাদিক সত্রং চাকমা। সভায়   ফারুয়া ইউনিয়নের হেডম্যান-কারবারী,  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির  সদস্যরা উপস্থিত ছিলেন। 
সভার শুরুতে  প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা ফারুয়াতে সম্প্রতি সৃষ্ঠ বন্যা ও  দুর্যোগ  বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান ও হিল ফ্লাওয়ারের সহযোগিতার অবস্থান তুলে ধরেন। 
সভাপতির বক্তব্যে ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, ২০২৩ সালের বন্যায় যেভাবে ফারুয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যা ক্ষয়-ক্ষতি কিছুটা কম হয়েছে। তবে ইউনিয়নের লোকজন দুর্যোগের বিষয়ে সচেতন রয়েছে বলে জানমালের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছে। 
তিনি আরো বলেন, এর আগেও এরকম বন্যা হতো, বন্যা বা ক্ষয়-ক্ষতি হতো না। কিন্তু এখনকার বন্যা  ভয়ানক ও আগ্রাসির রুপ নেয়।  তার কারণ হচ্ছে রাইখ্যং নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। বিশেষ বন উজাড় ও সড়ক নির্মাণের কারণে এ বন্যা দেখা দিচ্ছে। তিনি আগামীতে বন্যা বা দুর্যোগ বিষয়ে এলাকার লোকজনদের অধিকতর সচেতন থাকার পরামর্শ দেন। 
প্রসঙ্গত,  বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় অংশিদারিত্বে ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরিএলসি)  প্রকল্পটি বিলাইছড়ি উপজেলায় তিনটি  তিনটি ইউনিয়ন বিলাইছড়ি সদর,, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নে কাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ