• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে তফসিলি ব্যাংকের হিসাবধারী প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে  বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার আবর্তনশীল পুন:অর্থায়ন স্কীম এর আওতায় তফসিলি ব্যাংকের হিসাবধারী প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির পর্যটন মোটেলের কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় ও মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  মো: বজলার রহমান মোল্যা। মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসাইন।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার সহকারী শাখা ব্যবস্থাপক অলিউন নবী ও কৃষি ব্যাংক রাঙামাটি শাখার সৃজন ধর,ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জিত বাহাদুর রায়।

ঋণ বিতরন অনুষ্টানে রাঙামাটির ১১ টি শাখা ব্যাংক  মোট ৩৯ জন প্রান্তিক গ্রাহকদেও মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  মো: বজলার রহমান মোল্যা বলেন,ঋণ বিতরন কার্যক্রমে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীদেরকে অধিক গুরুত্ব দিতে হবে। প্রান্তিক কৃষক ,শ্রমিক, জেলে ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদেরকে এ ঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে।তাদেরকে যদি এ কার্যত্রমের সাথে সংযুক্ত করা না হয় তাহলে এ উদ্যেগ ব্যাহত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ