• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2026   Wednesday

টানা বর্ষনের কারণে রাঙামাটির বিইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নসহ বেশ কিছু এলাকায়  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটলেও কেউই হতাহত হয়নি।

টানা কয়েকদিনের ভারী বর্ষনে বিলােইছড়ি উপজেলার  দূর্গম ফারুয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে  ফারুয়া বাজার, গোয়াইনছড়ি, তারাছড়ি, এগুজ্যাছড়ি, যমুনাছড়ি, উলুছড়ি, তক্তানালা ও ওরাছড়ি নিচু জায়গার ঘর এবং দোকানগুলো পানিতে  ডুবে গেছে ।  এতে ফসল, রাস্তা-ঘাট, পাড়া কেন্দ্র, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েরও ক্ষতি হয়েছে। ফারুয়ার যমুনাছড়ি ব্যাপটিস্ট চার্চ এর যাজক রবার্ট বম জানান, আমাদের গীর্জাটির ভিতরে  রাত ২ টার সময় প্রায় ৪-৫ ফুটের মত পানি উঠেছে। তাছাড়া  গ্রামেরও কিছু অংশও প্লাবিত হয়েছে বলে জানান। 

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি স্থানে ছোট ছোট পাহাড় ধসের খবরও পাওয়া গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পাহাড় ধসের ক্ষয়-ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে   উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং অব্যাহত রয়েছে। এবং দূর্যোগ মোকাবিলায় যোগাযোগের জন্য জরুরী কন্ট্রোল রুম এবং ঝুকিপূর্ণ স্থান বা এলাকা চিহ্নিত কটে ১৪ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে
ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর পাড়ের ঘর এবং দোকানগুলো প্লাবিত হয়েছে। তিনি আরও জানান, ফারুয়া বাজারে হাটু পর্যন্ত পানি উঠেছে, তবে রাতের তুলনায় পানি কিছুটা কমতেছে। তিনি জানান, ভারী বৃষ্টি চলমান থাকলে বড় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
।
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ