• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2026   Thursday

টানা ভারী বৃষ্টিপাতে কারণে রাঙামাটিতে ১২৬টি স্থানে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউই হতাহত হয়নি। বৃহস্পতিবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়িতে স্থানে পাহাড় ধসে গিয়ে যান চলাচল ব্যাহত হয়।
অন্যদিকে, জেলার ২০২৪টি আশ্রয় কেন্দ্রের ১০০টি কেন্দ্রে ৪ হাজার ২৬৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনে টানা বর্ষনে রাঙামাটি সদরে ১০টি, বাঘাইছড়িতে ৩২টি, কাপ্তাইয়ে ১৫টি, নানিয়ারচরে ২টি,কাউখালীতে ৩০টি, বিলাইছড়িতে ৩৭টি স্থানে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার ২০৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ১০০টি আশ্রয় কেন্দ্রে ৪হাজার ২৬৫ জন আশ্রয় নিয়েছেন ঝুকিতে থাকা লোকজন।
এদিকে, বৃহস্পতিবার সকালের দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড় ধসে প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলা বন্ধ ছিল। পরে সড়ক ও জনপথ বিভারে লোকজন মারি সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের পাহাড় ধসে পড়ায় প্রায় ৯ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দীঘিনালা-মারিশ্যা সড়কের ফাটল দেখা দেয়ায় যানবাহল বন্ধ রয়েছে। রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ির অরুনোদয় পয়েন্টের সীমান্ত সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটলেও হতাহত হয়নি। ভারী বৃষ্টিপাতে কারণে জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
অপরদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে বাঘাইছড়ি পৌর সভা, বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন, জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নে, রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে, বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের ঠেগা এলাকায় খুব্বাং গ্রামসহ অনন্তপক্ষে ৩০টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন,জেলার মোট ২০৪টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১০০টি আশ্রয় কেন্দ্রে ৪হাজার ২৬৫ জন আশ্রয় নিয়েছেন। পানি বন্দির সংখ্যা এখনো পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ