• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা মামলায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2017   Wednesday

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা মামলার আসামীদের গ্রেপ্তার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের অপসারনের দাবিতে বুধবার উপজেলা আ’লীগ বিক্ষোভ  ও প্রতিবাদ সামবেশ করেছে।

 

উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক  সম্পাদক মোঃ মফিজুল হক। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছা সেবৃকলীগের সাধারন সম্পাদক একরামুল হক একরাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শামসুদ্দিন, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব,কাপ্তাই ইউপি শাখার সভাপতি সাগর চক্রবর্তী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার,যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াই চিংমং মারমা প্রমূখ।

 

বক্তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন,আগামী এক সাপ্তাহের মধ্যে মামলার সকল আসামীকে গ্রেপ্তারসহ প্রধান আসামী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনকে অপসারন করতে হবে। না হলে কাপ্তাই উপজেলা আ’লীগের নেতৃত্বে অঙ্গসংগঠনকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

 

সভা পূর্বে এক বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অকর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

প্রসংগত, গেল ১৮ আগষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে বিএনপির সভ করার জন্য অনুমতি নেয়া াহয়। কিন্তু তারা পুরাতন ভবনে সভা না করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নতুন ভবনের হল রুমে তালা ভেঙ্গে  সেখানে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের  উদ্বোধন করেন। উক্ত সদস্য সংগ্রহসভায় দলীয় ব্যানার টাঙ্গানোর সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখে বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত বিএনপির দলীয় নেতাকর্মীরাই ওই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোষ্ট করে। পোষ্ট করা ছবিতে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি উল্টিয়ে রাখার বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসলে এনিয়ে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন।

 

পরবর্তীতে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক চিরনজীত তনচংগ্যা বাদী হয়ে গেল ২৭ আগষ্ট উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ পূর্বক ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। গেল সোমবার রাতে মোঃ বেলাল , ইমাম হোসেন, রাসেল ও শামসুল হক নামের বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে  উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ