• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2017   Thursday

কেন্দ্রীয় বিএনপির  ঘোষিত সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্য পদ নবায়নের অংশ বৃহস্পতিবার রাঙামাটির বিলাইছড়ি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

বিলাইছড়ি পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউসে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  থ বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা, জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল প্রমুখ। এসময়  উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপন দেওয়ান বলেন, এ সরকার এত দিন বিএনপিকে কোণঠাসা করে রেখেছিল। বিএনপিসহ সাধারণ মানুষের কথা বলার অধিকারটুকু কেড়ে নিয়েছে বর্তমান সরকার। সরকারে সকল ষড়যন্ত্র সাধারণ মানুষ টের পেয়ে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। তার প্রমাণ বিএনপি সদস্য সংগ্রহ অভিযানে এসে। বিএনপির জোয়ার বুঝতে পেরে আওয়ামীলীগ এখন বিভিন্ন সভা সমাবেশে এবং সংসদের বাহিরে ভেতরে তালবেতাল কথা বার্তা শুরু করেছে।

 

জেলা সভাপতি হাজি শাহ আলম বলেন, পার্বত্য এলাকার জনগণ গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে না পেরে মনের কষ্ট মনে রেখে দিয়েছে।এবার তারা বিএনপিকে ভোট দিতে অধীর আগ্রহে বসে রয়েছেন। তাই এ নতুনসদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠানে তা স্পষ্ট হয়ে গেছে আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিতে কেউ ভুল করবেন না।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ