• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে আওয়ামীলীগের সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2017   Friday

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  কেন্দ্রীয়  ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে শুক্রবার থেকে মাস ব্যাপী বিলাইছড়িতে প্রাথমিক সদস্য পদ সংগ্রহ ও সদস্য পদ নবায়নের কার্যক্রম  উদ্বোধন করা হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বাজার প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যা।

 

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যা, জেলা পরিষদ প্রাক্তন সদস্য অভিলাষ তংচংগ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসাখই কার্বারী, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাথোয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ মার্মাসহ বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহ্যবাহী দল। আমাদের সাংগঠনিক কর্মসূচির আওতায় নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের জন্য আমাদের জেলার নের্তৃবৃন্দরা দিকনির্দেশনা দিয়েছেন। তাদের দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী আমাদের কাজ চলছে।

 

বক্তারা আরো বলেন, আমরা এর মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাই এবং আমাদের দলকে জনগণের দৌর গৌঁড়ায় নিয়ে যেতে চাই। এই কর্মসূচির মাধ্যমে যাতে আরো দক্ষ ও যোগ্য কর্মী বেরিয়ে আসে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ