• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে চাঁদের গাড়ী উল্টে নিহত ১: আহত ২০

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2017   Thursday

বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার রাইখালি ভালুক্যা এলাকায় চাঁদের গাড়ী উল্টে ঘটনাস্হলে ১ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

 

জানা যায়,বৃহস্পতিবার সকালে রাইখালির পানছড়ি থেকে একটি যাত্রীবাহি জীপ গাড়ী ভালুক্যা পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্হলে একজন নিহত হন এবং ২০ জন আহত হন। নিহত ব্যক্তির নাম অংক্যহ্লা মার্মা(৫০) পিতা হ্লা অং মার্মা,তার বাড়ী রাইখালির পানছড়ি লাম্বাছড়ি এলাকায়। আহত কয়েকজনকে স্হানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ৬ জনকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।

 

 হাসপাতালের সহকারী পরিচালক ডা: প্রবীর খিয়াং এর নেত্বত্বে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা দ্রুত আহতদের চিকিৎসা প্রদান করেন। তৎমধ্যে গুরুতর আহত উ ক্যাই চিং খেয়াং(৩০) এর আঘাত গুরুতর হওয়ায় তাকে কাপ্তাই উপজেলা স্বাস্হ কমপ্লেক্সের এ্যামবুলেন্স করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসাধীন আহতরা হলেন ম্রা বোয়ং মার্মা(৫৫) পানছড়ি রাইখালি, মিসেস হ্লা প্রু মার্মা (৩৮) পানছড়ি রাইখালি,সুই চিং মার্মা(৫০) মিতিঙ্গাছড়ি রাইখালি, মিসেস থুই মা চিং মার্মা(৪০) পানছড়ি রাইখালি,পু চি মং মার্মা(৪৭) মিতিঙ্গাছড়ি রাইখালি।

 

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান সকালে পানছড়ি থেকে প্রায় ৪০ জনের অধিক যাত্রী নিয়ে  জীপটি রাইখালির কারিগরপাড়া বাজারে যাচ্ছিল। বৃহস্পতিবার বাজার বার হওয়ায় ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে জীপটি পানছড়ি থেকে ছাড়ে।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাই  সত্যতা স্বীকার করে জানান, জীপের চালক পলাতক রয়েছে। দূর্ঘটনাকবলিত জীপগাড়িটিকে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়েছে।

 

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,চিৎমরম ইউ পি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা,কাপ্তাই ইউ পি চেয়ারম্যান আব্দুল লতিফ চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ছুটে যান। তাৎক্ষনিকভাবে আহত ৬ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  এবং উপজেলা চেয়ারম্যান ব্যাক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ