• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগ মামলার আসামীদের জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2017   Wednesday

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের তিনটি পাহাড়ী গ্রামে বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতারকৃত ২৯ জন আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। জামিন আবেদন শুনানী শেষে আগামী ১৯ জুলাই নতুন শুনানীর দিন ধার্য করা হয়।

 

বুধবার সকালে রাঙামাটি সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. মোহসিনের আদালতে জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। আসামী পক্ষে শুনানী করেন এ্যাড. পারভেজ তালুকদার, এ্যাড. মো. মামুনর রশীদ মামুন, এ্যাড. সাইফুল ইসলাম পনির।

 

শুনানীতে আসামী পক্ষের আইনজীবী মামুনর রশীদ মামুন গ্রেফতারকৃতদের জামিন দিয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবী করেন।

 

উল্লেখ্য গত ১ জুন দিঘীনালা- খাগড়াছড়ি সড়কের খাগড়াছড়ি সদর থানার চার মাইল এলাকায় স্থানীয় যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়। তিনি মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি গিয়েছিল। পরদিন ২ জুন সকালে লংগদুর বাট্ট্যাপাড়া থেকে লংগদু সদর পর্যন্ত লাশ নিয়ে স্থানীয় বাঙালী মিছিল বের করে। এ সময় তিনটিলা,মানিকজোড় ছড়া ও বাট্টাপাড়ায় পাহাড়হিদের ঘর বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। এতে দুশতের অধিক ঘরবাড়ি পুড়ে যায়। এ ঘটনায় লংগদু থানার পুলিশ উপ পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩ থেকে ৪শ জন অজ্ঞাত জনকে আসামী লংগদু থানায় একটি মামলা দায়ের করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ