• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় সড়ক দূর্ঘটনায় নিহত ২: আহত ৭

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2017   Saturday

লামা উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি লেবু বোঝাই ট্রাক ব্রেকফিল হয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছেন। এ সময় ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার রাতে উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের ছিউরতলী বাদি গাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হল, তোফাজ্জ্বল হোসেন মামুন (২৮), পিতা-আব্দুল মালেক মেম্বার, ছিউর তলী, ফাইতং, লামা, বান্দরবান ও ট্রাক ড্রাইভার আব্দু রাসেদ (৩০) পিতা- আবুল কালাম, চর পাড়া, পেকুয়া, কক্সবাজার। নিহতদের লাশ আজিজনগর জেনারেল হাসপাতালের রাখা হয়েছে।


এদিকে একই স্থানে আরেক সড়ক দূর্ঘটনায় একটি ম্যাজিক গাড়ি পাহাড়ের নিচে পড়ে গিয়ে ৪ জন গুরু আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল আজিজ (৫৫), মোঃ ইব্রাহিম (১৩), আনোয়ার সওদাগর (৪৫) ও আলী নূর (ম্যাজিক গাড়ি ড্রাইভার), সামসুল হক । আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি হুমায়ুন কবির জানান, গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায় একটি লেবু বোঝাই ট্রাক উচু পাহাড় উঠার সময় ব্রেকফিল হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিছনে নেমে আসে এবং পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।


লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ২জন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে লামা থানা থেকে ৪৫-৫০ কিলোমিটার দূরে। লামায় থানায় মরদেহ আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ