• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে সাংগ্রাই জলোৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2017   Sunday

পুরাতন বছরের সমস্ত গ্লানিকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত  জানাতে রোববার রাঙামাটির কাউখালীতে  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে মারমা সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের নারী-পুরুষষের যোগদানে উৎসবটি মিলন মেলায় পরিণত হয়। 

 

উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামের বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উৎসবকে কেন্দ্র করে মারমারা পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে এই জল উৎসবের আয়োজন।


কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসাস) আয়োজিত দুপুর ১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এর পরপরই মারমা তরুণ-তরুণীরা মেতে ওঠে সাংগ্রাই জল উৎসবে। পাশাপাশি দিনভর নৃত্যসঙ্গীত পরিবেশন করেন, মারমা সম্প্রদায়েরর শিল্পীগোষ্ঠী। এ সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষনীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার পাহাড়ী-বাঙালীর নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হয়ে মিলন মেলায় পরিণত হয়।


এর আগে উদ্বোধনী পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরা প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে মাসাস-এর সভাপতি অংসউপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটির মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, , রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রোদেয়ান উল হক, জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সাংগ্রাই-২০১৭ উদযাপন কমিটির আহবায়ক অংচা প্রু মারমা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, মারমা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক মংচিং মারমা ময়না।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে যে পরিবেশের সৃষ্টি হয়েছে, তার কারণে স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসবে শামিল হতে পারছে পাহাড়ের মানুষ। বাস্তবায়িত হচ্ছে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড।


উদ্বোধকের বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, অতীতের সব দীনতা ছিন্নতা ধূয়ে মুছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ