• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে ব্যাঙছড়িতে সাংগ্রাই জল উৎসব

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017   Wednesday

যুবক-যুবতীরা একে অপরকে জল ছিটানো, খেলাধুলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার কাপ্তাইয়ের ব্যঙছড়িতে সাংগ্রাই জল উৎসব উদযাপিত হয়েছে।

 

ব্যঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যঙছড়ি যুবক যুবতীদের আয়োজনে সাংগ্রাই জল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা। 

 

জল উৎসব কমিটির আহবায়ক সুইহ্লাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  মার্মা সংস্কৃতি সংস্হার সহ-সভাপতি মংক্য মার্মা, সহ-সাংগঠনিক সম্পাদক অংলাচিং মার্মা, সাংস্কৃতিক সম্পাদক মংসুই প্রু মার্মা, ভাইজ্যাতলা মৌজার হেডম্যান থোয়াই অং মার্মা, উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান বাবুল,  শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক থুইচাইপ্রুু মার্মা এবং চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নেথোয়াই মার্মা। 

 

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় শিল্পীদের নৃত্য এবং গান ছাড়াও আমন্ত্রিত শিল্পী জ্যাকলিন তংচংগ্যা ও স্বর্ণালী স্বর্নার পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। যন্ত্র সংগীতে সহোযোগীতা করেন ফনীন্দ্র লাল ত্রিপুরা, ঝুলন দত্ত, মাইকেল ত্রিপুরা, অভিজিত দাশ এবং ইমরান হোসেন রুকন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ