• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বাঘাইছড়িতে ইউপিডিএফ নেতা সুগত চাকমাকে আটকের নিন্দা ও মুক্তির দাবি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2017   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সংগঠক সুগত চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


মঙ্গলবার প্রচার ও প্রকাশনা বিভাগ ইউপিডিএফের নিরন চাকমার প্রেরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার উগলছড়ির নিজ বাড়ি থেকে ইউপিডিএফ-এর বাঘাইছড়ি এলাকার সংগঠক সুগত চাকমাকে আটক করা হয়। পার্বত্য চট্টগ্রামে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থাকার কারণে ইউপিডিএফের নেতা-কর্মী ও সমর্থকদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে। শত দমন-পীড়ন চালিয়েও ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্ধ করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ তার লক্ষ্য অর্জনে সকল পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।


প্রেস বার্তায় অবিলম্বে ইউপিডিএফ সংগঠক সুগত চাকমাকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধ, পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ১১ নির্দেশনা বাতিলের দাবি জানানো হয়েছে।


প্রেস বার্তায় আরো দাবী করা হয়, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৭ মাইল নামক স্থানে প্রাণ-আরএফএল’র গাড়ি বহরে ব্রাশ ফায়ারের ঘটনায় ইউপিডিএফকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত ঘটনার সাথে ইউপিডিএফের জড়িত থাকার কোন প্রশ্নই আসে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ