• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

কাপ্তাই হ্রদের শুকতি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2017   Monday

রাঙামাটির কাপ্তাই হ্রদের নানান প্রজাতির রাসায়নিকমুক্ত শুকতি মাছ এখন যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ফলে এসব শুকতি রাসায়নিকমুক্ত হওয়ায় শুকতি ব্যবসায়ীদের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে লংগদুর উপজেলা কাট্টলী বাজার এলাকায় এ শুকতি মাছ বিক্রি করে প্রায় ২৫ পরিবার জীবন ধারন করছেন।

 

জানা যায়, রাঙামাটি  শহর  থেকে  প্রায় ৬০কিলোমিটার দুরত্বে লংগদু উপজেলার কাপ্তাই হ্রদের কাট্টলী বিল ও ঝিলের অবস্থান। আর এই ঝিল ঘিরে গড়ে উঠেছে কাট্টলী বাজার। কাপ্তাই হ্রদের জলরাশি ভেদ করে গড়ে উঠেছে কাট্টলী বাজার। কাট্টলী বাজারের চার দিকে কাপ্তাই  হ্রদের স্বচ্ছ ভরপুরে জলরাশির মধ্যে বিস্তৃত শুটকি ও মাছের আড়ৎ। এই বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রাসায়নিকমুক্ত শুটকি মাছ চলে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামসহ দেশে-বিদেশে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাট্টলী বাজার অবস্থান হল কাপ্তাই হ্রদের একটি দ্বীপের মধ্যে। এই কাট্টলী দ্বীপে বর্তমানে প্রায় ২৫ পরিবারের বসবাস। এসব পরিবারের একমাত্র জীবিকা হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার ও শুকতি মাছ বিক্রি। কাপ্তাই হ্রদের চারিদিকে পানি বেষ্টিত এ কাট্টলী বাজারে নামতে চোখে পড়বে জেলেদের নানান প্রজাতির শুকতি মাছ নেটের জাল দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মাছ শুকানোর দৃশ্য। সেখানে জেলে মোঃ ইউনুস, আলমগীর জানান, এ কাট্টলী বিলে যারা মাছ শিকার করে থাকেন তারা বেশীর ভাগ বাঁশখালীর বাকিরা চট্টগ্রামের চন্দনাইশ ও ময়মনসিংহ জেলার নান্দাইল এবং গাটাইলের লোক। এরা কেউ মাসিক আবার কেউ বাৎসরিক হিসেবে বেতনভুক্ত। আবার কেউ কেউ ৮ থেকে ১০ বছর ধরে টানা এই পেশায় নিয়োজিত রয়েছেন।

 

চট্টগ্রামের চকরিয়া থেকে আসা মাছ কাটার কাজ করছেন হোসনে আরা (২৫)ও  আয়েশা ছিদ্দিকা (১৮)। তারা জানান,পেটের দায়ে আত্বীয় স্বজন ছেড়ে সেখানে ১শ ৮০টাকার দিন মজুরীর কাজ করছেন। তারা আরো জানান, এ মাছ কাটার কাজে প্রায় ১০ থেকে ১৫ জন মহিলা কাজ করে থাকেন।

 

কাট্টলী বাজারের শুকতি মাছের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল  হোসেন, শাহ আলম ও সামাদ জানান, এ কাট্টলী বাজারের হ্রদের মাছ শুকিয়ে তৈরী করা হয় শুকতি। ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা এসে শুকতি মাছ পাইকারী দরে ক্রয় করে নিয়ে যান।

 

এসব মাছের মধ্যে চাপিলা শুকতি প্রতি কেজি বিক্রি করা হয় ৩শ থেকে ৪শটাকায়, চিংড়ি মাছ প্রতি কেজি ৫ থেকে ৬ শ টাকা,কেসকি মাছ ৭শ থেকে ৮শ টাকায়, বড় মাছ রুই কাতলাসহ অন্যান্য মাছ প্রতি কেজি ১২শ থেকে ১৫ শ টাকায় বিক্রি করা হয়ে থাকে। এ শুকতি মাছের  কোন ঔষধ  দেওয়া হয় না। সম্পূর্ন রাসায়নিকমুক্ত বলে ঢাকা ও চট্টগ্রামের শুকতি ব্যবসায়ীরা এ কাট্টলী বাজারের শুকতি মাছ  কেনার জন্য ছুটে আসেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ