• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মহিলালীগের মানবন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2015   Monday

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ নামে নৈরাজ্য সৃষ্টি ও পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে জেলা মহিলীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলালীগের সভাপতি ফিরোজা বেগম চিনু খালেদা জিয়াকে বোমারুজিয়া অখ্যায়িত করে বলেছেন, হরতাল-অবরোধ নামে নামে নৈরাজ্য সৃষ্টি ও পেট্রোল বোমা মেরে সাধারন মানুষকে হত্যা করছেন। আপনি জননেত্রী না। এখন থেকে আপনি বোমারু চিহিৃত হবেন।


তিনি আরও বলেন, নৈরাজ্য সৃষ্টি করে লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চান বাংলার জনগণ তা কখনো হতে দেবে না। জনগণনের মাঝে জোয়ার এসেছে। গুলশানের আত্নগোপণ করে না থেকে রাস্তায় নেমে এসে জনগণের কাতারে আসেন। না হলে জনগণ আত্নগোপন স্থান থেকে টেনেহিচড়ে আপনাকে বের করে নিয়ে আসবে।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যপাী মানববন্ধনে জেলা মহিলালীগ ছাড়াও আওয়ামীলীগ ও অ্ঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনন চলাকালে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলালীগের সভাপতি ফিরোজা বেগম চিনু।

 

এতে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন মনি চাকমা, পৌর আওয়ামলীগের সাধারন সম্পাদক শাহহারুন পিন্টু, যুবলীগের জেলা শাখার সহ-সভাপতি সহিদুল আলম স্বপন, স্বেচ্ছাসেবকলীগের নেতা স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা ওলেমালীগের সাধারন সম্পাদক নাজমুল হক ইয়েমিনি ও জেলা ছাত্রলীগের সভাপতি শাহ ইমরান রোকন ।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, আওমীলীগ নেতা অভয় প্রকাশ চাকমা, সন্তোষ চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবলীগের সাধারন সম্পাদক শ্যামল দেব।



সমাবেশে বক্তারা সারাশে হরতাল ও অবরোধ নামের নৈরাজ্য সৃষ্টি, পেট্রোল বোমা মেরে সাধারান মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বন্ধের দাবি জানিয়ে অবিলম্বে হরতাল ও অবোরাধ বন্ধের কঠোর আইন প্রনয়ন এবং খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ