• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পানছড়িতে সদ্য কারামুক্ত পিসিপি’র কেন্দ্রীয় নেতা বিপুল চাকমাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017   Tuesday

সদ্য কারামুক্ত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে পানছড়িতে সবর্ধনা দেওয়া হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পানছড়ির ৯ পিসিপি নেতা-কর্মীকে পানছড়ি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে দুপরে কলেজ গেইট এলাকায় পৌছলে পিসিপি নেতা বিপুল চাকমাকে  শিক্ষার্থীরা ফুলের মালা ও শুভেচ্ছা জানান।

 

পরে বৌদ্ধ মন্দিরের মাঠে সমাবেশ করা হয়।  সমাবেশে পানছড়ি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজীব চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, লতিবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কেতন চাকমা, পিসিপি`র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দ্রদেব চাকমা ও সদ্য কারামুক্ত পিসিপি`র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা। সমাবেশ সঞ্চালনা করেন রুপেশ চাকমা।

 

সমাবেশের বিপুল চাকমা বলেন, গেল ২৩ অক্টোবর তার অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে যাবার পথে পানছড়ি থানার সামনে ওসি জব্বারের নেতৃত্বে আমাদের গাড়ী আটকানো হয় এবং অসুস্থ মায়ের সামনে গালিগালাজ করে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে থানায় নিয়ে আমাকে আটক করে। সেদিন ওসি জব্বারকে তার অসুস্থ মায়ের সামনে আমাকে গালি গালাজ না করতে অনুরোধ করলেও তিনি তা শুনেননি।

 

তিনি, দালাল প্রতিক্রিয়াশীল ও সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্র সংগঠন নামধারীদের প্রতিহত করে পার্বত্য চট্টগ্রামের আপোষহীন ও আদর্শিক ছাত্র সংগঠন ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পতাকাতলে সমবেত হয়ে জাতির অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ