• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপি নেতা বিপুল চাকমা জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2017   Wednesday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিপুল চাকমা (২২) মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়িতে জামিনে মুক্তি পেয়েছেন। আড়াই মাসের অধিক কারা ভোগের পর আইনী প্রক্রিয়ায় তাঁর জামিন হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবি জ্ঞানজ্যোতি চাকমা।

 

তিনি জানান, গেল বছরের ২৩ অক্টোবর সকালে অসুস্থ মাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পথে পুলিশ পানছড়ি উপজেলার লোগাং সড়কের মোহাম্মদপুর এলাকায় একটি মাইক্রেবাস থেকে বিপুল চাকমাকে আটক করে পানছড়ি থানা পুলিশ।

 

বিপুল চাকমাকে আটকের কয়েক দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মায়ের মৃত্যু ঘটলে তাঁকে পেরোলে মুক্তি দিয়ে মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের সুযোগ দেয়া হয়।

 

খাগড়াছড়ি কারাগারের জেলার মো: মাহবুব কবির জানান, জামিনের প্রয়োজনী কাগজপত্র কারাগারে পৌছার পর পরীক্ষা করে সন্ধ্যা ৭টার দিকে বিপুল চাকমা মুক্তি দেওয়া হয়।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বিপুল চাকমার বিরুদ্ধে ২০১৩ সালের ১১ নভেম্বর খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাগামী গাড়ী বহরে হামলা,বিস্ফোরক দ্রব্য,পুলিশের গাড়ী ভাংচুর ও বিশেষ ক্ষমতা আইনসহ ১২ মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার মধ্যে খাগড়াছড়ি সদর থানায় ১০টি ও পানছড়ি থানায় দুটি।

 

এডভোকেট জ্ঞানজ্যোতি চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সর্বশেষ বিস্ফোরকদ্রব্য আইনে মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে বিপুল চাকমার জামিন হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ