• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2016   Monday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে শিশু র‌্যালী,আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

ইউপিডিএফের  প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কতুকছড়িতে জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানের মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও শিশু র‌্যালী।

 

ইউপিডিএফের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উদয় চাকমা ও অমিয় চাকমা, শহীদ পরিবারের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ প্রমাণের স্ত্রী সঞ্চিতাচাকমা ও শহীদ নবদ্বীপের স্ত্রী বিনতা চাকমা, পার্টি পরিবারের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন মনিকা চাকমা ও তাপসী চাকমা, যুব ফোরামের পক্ষে কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মসিং চাকমা ও নিশান চাকমা, পিসিপি’র পক্ষে রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমা ও উপজেলা সভাপতি নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের পক্ষে রাঙামাটি জেলা সভাপতি মন্টি চাকমা ও কাউখালী থানা শাখার সহসাধারণ সম্পাদক ইশা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে সাবেক সভাপতি শান্তিপ্রভা চাকমা ও সদস্য শেফালী চাকমা, জনপ্রতিনিধিদের পক্ষে কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা ও মহিলা সদস্য রিতা চাকমা, ভিলেজ কমিটির পক্ষে কতুকছড়ি উপর পাড়ার সভাপতি তপন কুমার চাকমা ও নীচ পড়ার সভাপতি বাদি ধন চাকমা। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দুই মিনিট নিরবতা পালন করা হয়। 

 

পরে একটি র‌্যালী  বের করা হয়। র‌্যাীলটি উত্তর কতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় গেট ও কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।

 

এদিকে, জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেভা পাড়ায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন করেন কাউখালী উপজেলা ইউনিটের প্রধান সংগঠক কার্তিক চাকমা। এরপর অস্থায়ী শহীদ বেদীতে ইউপিডিএফ, তিনসংগঠন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শিশুকিশোররা শারীরিক কসরতের মাধ্যমে ইউপিডিএফফের নামটি ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র কাউখালী ইউনিটের সংগঠক পুলক চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা, ঘাগড়া ইউপি’র প্রাক্তন মেম্বার শান্তি মনি চাকমা ও ৩নং ওয়ার্ডের মেম্বার মন্টু রঞ্জন চাকমা।

 

অপরদিকে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি  জেলা সদরের স্বনির্ভর বাজারে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউপিডিএফের নতৃবৃন্দ, ইউপিডিএফের শহীদ পরিবারবর্গ, নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিনিধিরা।

 

এসময় পিসিপির জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় পুষ্পমাল্য অপর্ণ করেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, যুবনিকা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, পিসিপির জেলা শাখারসহ-সভাপতি তপন চাকমা, কলেজ শাখার সভাপতি নিকাশ চাকমা ও এইচডব্লিউএফের জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ।

 

পরে একটি র‌্যালী খাগড়াছড়ি সদর উপজেলার শিব মন্দির এলাকা থেকে বের করা হয়। পরে সেখানে  শিশু ও কিশোররা শারীরিক কসরতের মাধ্যমে  ২৬ ডিসেম্বর ১৯৯৮এর নামে  ডিসপ্লে প্রদর্শন করে।

 

এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাান্দরবানে ফিল্ম প্রদর্শনী, ঢাকায় আলোচনাসভা ও চট্টগ্রামে বন্দর, চাদগাঁ ও চবি ক্যাম্পাসে মতবিনিময় সভার আয়োজন করা হয় বলে প্রেস বার্তায় বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ