• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

নানিয়ারচরে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষে পাহাড়ি-বাঙালির সমঝোতা হওয়ার দাবী ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2016   Thursday

রাঙামাটির নানিয়াচর উপজেলার বুড়িঘাটে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার মধ্যে রয়েছে পাহাড়িদের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার, চলমান অভিযান বন্ধ,ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং অন্যের জমি বেদখল না করে স্ব স্ব জায়গায় বসতি স্থাপন করা।

 

বৃহস্পতিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এই দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, পাহাড়িদের পক্ষে স্বাক্ষর করেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা ও সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা (সুশীল জীবন)।

 

অপরদিকে বাঙালিদের পক্ষে স্বাক্ষর করেন পাহাড়িদের বিরুদ্ধে দেয়া মামলার বাদী বুড়িঘাট (১নং টিলা)গ্রামের মধু মিয়া ও জামাল সিকদার।

 

এছাড়া সমঝোতার সময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান রণ বিকাশ চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্যরাসহ আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, গেল ৮ ডিসেম্বর নানিয়াচেরের বুড়িঘাট ইউনিয়নে পলি পাড়ায় জমি বেদখলকে কেন্দ্র করে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়। পাহাড়িরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে সেটলাররা পাহাড়িদের বিরুদ্ধে মামলা দায়ের পর পাঁচ পাহাড়ি গ্রামবাসীকে গ্রেফাতার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ