• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে সদ্য কারামুক্ত পিসিপি’র কেন্দ্রীয় নেতা বিনয়ন ও অনিল চাকমাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2016   Tuesday

সদ্য জামিনে কারামুক্ত পিসিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে মঙ্গলবার খাগড়াছড়িতে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের স্বনির্ভর বাজারে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সোনায়ন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

 

অনুষ্ঠানের শুরুতে সদ্য কারামুক্ত পিসিপি কেন্দ্রীয় নেতা বিনয়ন ও অনিল চাকমাকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেয়া হয়। ফুলের তোরা প্রদান করেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সোনায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দপ্তর সম্পাদক সুমন্ত ত্রিপুরা।

 

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার-শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে গণতান্ত্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে, সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যাপকহারে ধড়-পাকড়, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে।

 

বক্তারা, পিসিপি’র কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে ও ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ের জন্য শাসকগোষ্ঠীর শত বাধা উপেক্ষা করে, শত প্রতিকূলতার মধ্য দিয়ে দৃঢ়তার সাথে সাংগঠনিক কাজকে এগিয়ে নিতে সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বক্তারা  পার্বত্য চট্টগ্রামে চলমান অন্যায় ধরপাকড় ও দমন-পীড়ন বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি করেন।

 

উল্লেখ্য, গেল ২ নভেম্বর পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে সেনাবাহিনীর সাদা পোশাকধারী একদল সদস্য বিনয়ন চাকমা ও অনিল চাকমাকে আটক করে।  গেল ২১ নভেম্বর তারা জেল থেকে জামিনে মুক্তি লাভ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ