• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদু উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে
আঞ্চলিক দলগুলো অবৈধ অস্ত্র দিয়ে দাবী-দাওয়া আদায় করতে চাইলে আওয়ামীলীগ কখনো বরদাস্ত করবে না-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2016   Thursday

বাংদেশের নিয়মাতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতি ত্যাগ করে পাহাড়ের আঞ্চলিক দলগুলো যদি অবৈধ অস্ত্র দিয়ে তাদের দাবী-দাওয়া আদায় করতে চাই সেক্ষেত্রে আওয়ামীলীগের নেতাকর্মীরা কখনো তার বরদাস্ত করবে না বলে হুুশিয়ারী দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। 

 

তিনি বলেন, অধিকার আদায়ের নামে অবৈধ অস্ত্র ব্যবহার করে কতিপয় আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রামের মানুষকে জিম্মি করে রেখেছে। প্রশাসনের পাশাপাশি এই জিম্মিদশা থেকে রেহাই পেতে পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।


বৃহস্পতিবার রাঙামাটির লংগদু উপজেলায় দীপংকর তালুকদারকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে দেয়া এক গণ-সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।


লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা মহিলা লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি কামাল উদ্দিন, জেলা কৃষক লীগ সভাপতি জাহিদ আক্তার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। এসময় লংগদু উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।


সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।


সংবর্ধনা অনুষ্ঠান আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার পাহাড়ের মানুষের শান্তির জন্য পার্বত্য শান্তি চুক্তি করেছে। ভুমি বিরোধ নিষ্পত্তি করার জন্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন করেছে। কিন্তু এই অবৈধ অস্ত্রের কারণে এগুলো বিলম্ব হতে বাধ্য হচ্ছে। পাহাড়ের মানুষের জীবন যাপন যদি স্বাভাবিক অবস্থা না হয় তাহলে এই শান্তি চুক্তি ও ভুমি বিরোধ নিষ্পত্তি কখনোই সম্ভব নয়। তাই তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে।


সংবর্ধনা সভায় ফিরোজা বেগম চিনু এমপি পাহাড়ের অস্ত্রধারীদের সহযোগিতায় যারা দালালি করে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশকে একটি সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে চেয়েছিলেন।

 

কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যা করে পাকিস্থানী রাষ্ট্রে পরিণত করতে চক্রান্ত চালাচ্ছিল। কিন্তু তাঁর সুযোগ্য কন্যা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ উন্নয়ন ও সমৃদ্ধশালী হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আগামী নির্বাচনে তিনি সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ্য হয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই পার্বত্যাঞ্চলের মানুষকে ভালোবাসে বিধায় জননেতা দীপংকর তালুকদারকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেছেন।

 

তিনি বুঝেন এই পাহাড়ের মানুষের কল্যাণে একমাত্র অভিভাবক হিসেবে দীপংকরই নেতৃত্ব দিতে পারবেন। তাই আগামী ২০১৯সালের নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে রাঙামাটির আসনটি নেত্রীকে উপহার হিসেবে দিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ