• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মানিকছড়ি গিরী মৈত্রী ডিগ্রী কলেজ শাখা পিসিপি’র ৪র্থ কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2016   Thursday

খাগড়াছড়ির মানিকছড়ি গিরী মৈত্রী ডিগ্রী কলেজ শাখার পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৪র্থ কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ শাখার দপ্তর সম্পাদক অভি মারমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার কলেজ মিলনায়তনে কাউন্সিলে সভাপতিত্ব করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ শাখার সভাপতি শান্ত মারমা।  সংগঠনের সাংগঠনিক সম্পাদক মানিক ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলার অর্থ সম্পাদক জহেল চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রতিনিধি থুইলাপ্রু মার্মা, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি উথুইপ্রু মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামে মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি রাপ্রু মার্মা, মাটিরাংগা কলেজ শাখার সাধারণ সম্পাদক নয়ন জ্যোতি চাকমা ও মানিকছড়ি কলেজের ছাত্র সুইথুই মারমা প্রমূখ।

 

কাউন্সিল অধিবেশনে বক্তারা অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠী ও সরকারের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বর্তমানে পাহাড় ও সমতলের জনগণ কেউ নিরাপদ নয়, প্রতিনিয়ত নারী ধর্ষণ, খুন, গুম, হত্যার মত ঘটনা ও ছাত্র-শিক্ষক, লেখক, বুদ্ধিজিবীসহ যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে নিজ বাড়ী থেকে কিংবা স্কুল-কলেজ, সভা-সমাবেশ থেকে তুলে এনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করছে।

 

বক্তারা, নিরাপত্তা বাহিনী কর্তৃক সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে ধরপাকড় বন্ধ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের “১১ নির্দেশনা” বাতিল করে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

 

কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মংক্যচিং মারমাকে সভাপতি, জনি মারমাকে সাধারন সম্পাদক ও প্রদীপ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি জেলা শাখার অর্থ সম্পাদক জহেল চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ