• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

লোকবল সংকটে বাড়ছে বনদস্যুদের হামলা
অরক্ষিত কাপ্তাই কর্ণফুলী রেঞ্জ!

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন বন বিট লোকবল সংকটের ফলে অরক্ষিত হয়ে পড়েছে। এতে জনবল সংকটের ফলে বনদস্যুরা সুযোগ বুঝে বনরক্ষীদের ওপর একাধিক বার হামলা চালাচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন বন বিট রয়েছে। প্রয়োজনীয় লোকবল সংকটের সুযোগ নিয়ে চলতি মাসে বিভিন্ন বিটে বনদস্যুরা হামলা চালিয়ে বনরক্ষীদের আহত করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ বন বিভাগের বিশাল বনসম্পদ অন্যন্যা স্থানের তুলনায়  কাপ্তাইয়ের কর্ণফুলী সদর রেঞ্জসহ বিভিন্ন বিটে রক্ষিত রয়েছে। তবে দূর্গম পাহাড়ে এবং কর্ণফুলী নদী পথে পাহারা দিতে গিয়ে বনরক্ষীরা বিভিন্ন সময় বনদস্যু এবং বনের হিং¯্র জীবজন্তুর হামলার শিকার হতে হচ্ছে। প্রতিটি বিটে রাত কিংবা দিনে পালাক্রমে পাহারা দিতে গিয়ে ৬-৮জন করে বনরক্ষী প্রয়োজন।

 

সরেজমিনে  গিয়ে দেখা গেছে, কর্ণফুলী রেঞ্জের বিট কর্মকতাসহ মাত্র ১জন। ২/১জন দিয়ে বন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বন পাহারা দিতে গিয়ে বেশীরভাগ বনরক্ষী ম্যালেরিয়া,টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ অল্প সংখ্যক লোক দিয়ে বনরক্ষা করা কঠিন হয়ে পড়েছে। যার ফলে অরক্ষিত হয়ে পড়েছে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের এ বিশাল বন সম্পদ।

 

সূত্র মতে, সম্প্রতি বর্তমান বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বন বিট  এলাকায় বনজ সম্পদ এবং সবুজের সমারহ দেখে মুগ্ধ হয়ে যান এবং পরিদর্শন খাতায় এর ভূয়সী প্রসংসা করেন। আজ সে বনজ সম্পদ লোকবল সংকটের ফলে ধীরে,ধীরে বিলিন হতে চলেছে।

 

এদিকে কর্ণফুলী সদর বিট এলাকার ১২শত একর  বিশাল বন পাহারা দিতে লোকবল প্রয়োজন ৮/১০জন সেখানে আছে  মাত্র ২ জন । কর্তৃপক্ষ লোকবল না দেওয়ার ফলে বন দস্যুদের আক্রমন দিন, দিন উৎপাত বেড়েই চলছে। অভিযোগ পাওয়া যায় কর্ণফুলী রেঞ্জের ফ্রিংখ্রিং বনবিট ও খালের মুখ  বিট পাহারা দিতে গিয়ে বনদস্যুদের অস্ত্রের মুখে কর্তব্যরত বনরক্ষীরা হামলার শিকার হয়।  গুরুতর ভাবে আহত হয়েও অনেকে চিৎকিসার পাশাপাশি বনজ সম্পদ রক্ষা করে চলছে।

 

কর্ণফুলী সদর বিট কর্মকর্তা ফারুক আহমেদের নিকট জানতে চাইলে তিনি অকপটে লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ