• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে
রোববার রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক পথ অবরোধ ডেকেছে পার্বত্য গণপরিষদসহ ৫বাঙালী সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2016   Friday

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ রাঙামাটিতে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে আগামী রোববার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ কর্মসূচি ডেকেছে  পার্বত্য গণ পরিষদসহ ৫ বাঙালী সংগঠন।

 

শুক্রবার পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালীর শীর্ষ ৫ সংগঠনের প্রচার বিভাগের মহাসচিব  অ্যাডভোকেট আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের করার দাবিতে ঢাকাস্থ পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুররী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য গণ পরিষদ অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আলম খান, পার্বত্য সমঅধিকার আন্দোলনের  নেতা মোঃ মনিরুজ্জামান মনির, শেখ আহম্মেদ রাজু, সাহাদাত ফরাজি সাকিব, মোঃ সাইফুল ইসলাম খান,মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

 

সভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ রাঙামাটিতে ভুমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে আগামী রোববার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ