• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

ঢাকায় চাকমা বর্ণমালা প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2016   Saturday

শুক্রবার রাজধানীর ঢাকায়  চাকমা বর্ণমালা প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

 

ঢাকার কাজীপাড়াস্থ সামাজকি ও স্বেচ্ছাসেবী সংগঠন কাচালং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও জুবদা (জুম্ম ভোলোন্টারী ব্লাড ডোনারস এসোসয়িশেন) একাডমেীর সহায়তায় মোমবাতি  জ্বালিয়ে উদ্বোধন করেন কাচালং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাবু মনি চাকমা।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জুবদার সভাপতি সুখেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন কাচালং ওয়েলফেয়ার সোসা্ইটির নির্বাহী উপদেষ্টা পরিষদের সমন্বয়কারী সৈকত চাকমা।

 

প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারী মিতান চাকমাজানান,চাকমার বর্ণমালা প্রশিক্ষণ কোর্স চলবে সপ্তাহে দুই দিন করে তিন মাস মোট ২৪ টি ক্লাস নেয়া হবে। ১ম ব্যাচে ১৫ জনকে নিয়ে শুরু করা হয়েছে এবং প্রশিক্ষণের জন্য দুজন অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রশিক্ষণের কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী হিতৈষী চাকমা মুন্নি জানান,খুব ভালো লাগছে ঢাকায় নিজস্ব বর্ণমালা শেখার সুযোগ পেয়ে। কিছুদিন পরে নিজস্ব বর্ণমালা লিখবো ও পড়বো ভাবতেই মনটা আনন্দে-গর্বে ভরে উঠেছে।

 

প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক খোকা মনি চাকমা বলেন,এটি একটি মহৎ উদ্যোগ।এই উদ্যোগ নেয়ার জন্য তিনি কাচালং ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ দেন। এই প্রশিক্ষণ কোর্স যাতে চলমান থাকে সেজন্য সবধরণের সহযোগিতার আশ্বাস দেন আরেক প্রশিক্ষক কৌশিক চাকমা।

 

প্রধান অতিথি ভাষণে সুখেন চাকমা বলেন, কাচালং ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগটি প্রশংসার দাবী রাখে। প্রত্যেক জাতিগোষ্ঠির তার নিজস্ব মাতৃভাষার কথা বলা ও বর্ণমালায় পড়াশুনা করা গর্বের বিষয়|

 

সভাপতি ভাষণে বাবু মনি চাকমা বলেন, তারা নিজস্ব ভাষায় কথা বললেও নিজস্ব বর্ণমালা লিখতে ও পড়তে পারি না। তাই আমরা এই কোর্সটি শুরু করার উদ্যোগ নিয়েছি। তিনি চাকমা বর্ণমালা শেখার আগ্রহী প্রার্থীকে এই কোর্সে ভর্তি হওয়ার আহ্বান জানান|

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ