• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2016   Tuesday

আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির কর্তৃক রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীনমূলক ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার সংবাদ সন্মেলন করেছে ছাত্রলীগ।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বন্দর নগরী চট্টগ্রামে পশ্চিম মাদার বাড়ি এলাকায় দুটি বুলেটসহ সুলেন চাকমাকে পুলিশ আটকের পর ওই বুলেট দুটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক  প্রকাশ চাকমা দিয়েছে বলে দাবী করেছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকাশ চাকমাকে ফাসাঁনোর জন্য এ ষড়যন্ত্র করা হয়েছে। নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্ত করে আটক সুলেন চাকমার যথাযথ শাস্তির দাবী জানান।

 

জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সূজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা। এসময়  জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন টিপু, যুবলীগ  নেতা নূর  মোহাম্মদ কাজলসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা বলেন, আওয়ামীলীগের  নেতৃত্বে  ছাত্রলীগ পার্বত্য চট্টগ্রাম  থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে নানান কর্মসূচিতে তার সক্রিয় অংশ গ্রহন ও গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করায়  জনসংহতি সমিতি সক্রান্ত করে তার বাল্যকালের বন্ধু সুলেন চাকমাকে দিয়ে তাকে ফাসাঁনোরচেষ্টা চালানো হয়। এ ঘটনার সাথে তাকে জড়ানো হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।

 

অপরদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তার জানা নেই এবং সুলেন চাকমাকে চিনেন না। তাছাড়া এ ধরনের ঘটনার সাথে তার দল সম্পৃক্ত নয়।

 

প্রসঙ্গতঃ উল্লেখ্য, গেল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়িস্থ টং ফকির মাজার সংলগ্ন এলাকা থেকে সুলেন চাকমা নামে এক যুবককে আটক করে সদরঘাট থানা পুলিশ। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে সুলেন চাকমা রাঙামাটির প্রকাশ চাকমার কাছ থেকে সে বুলেটগুলো নিয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা নিয়ে যাচ্ছিল বলে জানায়। আটক সুলেন চাকমার বাড়ী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ