• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় ভবন ধ্বসের ঘটনায় ৪ জনের মৃত দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2016   Tuesday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় তিন তলা ভবনে ধ্বসে পড়েছে। ঘটনায় এ পর্ষন্ত দুই শিশুসহ ৪ জনের মৃত দেহ উদ্ধার এবং জীবিত ১জনকে উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্ষন্ত উদ্ধার তৎপরতা চলছে।


এদিকে, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।


জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে গড়ে উঠা নঈম উদ্দীন টিটু টিকাদারের তিন তলা পাকা ভবন হঠাৎ বিকট শব্দ করে পানিতে হেলে পড়ে যায়। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনা,নৌবাহিনী,পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

 

উদ্ধারের এক পর্যায়ে ওই ভবনের ভেতর থেকে দুই শিশুসহ ৪ জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেছেন। নিহতরা হলেন জাহিদ হোসেন(২৮) ও তার মেয়ে পিংকি(১৩) এবং হাবিবা(২২), সোমাদুল(৭)। এছাড়া জীবিত অবস্থায় শোফা বেগম নামের এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, হ্রদে হেলে পড়া ভবনের উপর তলা থেকে বেশ কয়েকজন বের হতে পারলেও নিচ তলা পানিতে তলিয়ে যাওয়ায় কেউই বের হতে পারেননি। জানা গেছে ওই ভবনে চার পরিবারের লোকজন বসবাস কররতো। ধারনা করা হচ্ছে তারা সবাই আটকা পড়েছেন। তাদের ভাগ্য কি ঘটেছে তা নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না। হেলে পড়া ভবনে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, সেনা, পুলিশ ও স্থানীয় লোকজন। তবে রাত হওয়ায় আলোর অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।


ঘটনা পর সেখানে শত শত মানুষ ভিড় জমায়। এ রিপোর্ট লেখা পর্ষন্ত উদ্ধার কাজ চলছে। ঘটনার পর প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জীবিত অবস্থায় শোফা বেগম নামের এক মহিলাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মংক্যসিচং সাগর জানিয়েছে, এ পর্ষন্ত দুই শিশুসহ ৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া শোফা বেগম নামের এক গৃহ বধূকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি কা হয়েছে। 

 

বাড়ীর মালিকের বিরুদ্ধে মামলা:

পুলিশ বাদী হয়ে বাড়ির মালিক টিটু ঠিকাদারকে আসামী করে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ টিটু ঠিকাদারকে আটক করতে পারেনি।

 

৩ সদস্যর তদন্ত কমিটি গঠন:
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হুসাইনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী ও রাঙামাটি পৌর সভার সদস্য। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান।


জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান জানান, উদ্ধার কাজ সর্বাতœকভাবে চালানো হচ্ছে। তবে রাত হওয়ায় আলোর অভাবে উদ্ধার ব্যাহত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ