• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

টাকা ধার দিয়ে বিপদে পড়ল এক পাওনাদার !

Published: 02 Oct 2016   Sunday

ধারের কর্যে জর্জরিত চকরিয়ার বমু বিলছড়ির মঞ্জুর আলম নামের এক ব্যক্তি। এক পর্যায়ে কোন উপায় না দেখে এলাকা থেকে গেল দু’বছর পূর্বে পালিয়ে চট্টগ্রামে চলে যান।

 

পালিয়ে থাকা অবস্থায় যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেল ২৮ সেপ্টেম্বর মারা যায় মঞ্জুর আলম। মঞ্জুর আলম মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলে মিলে পাওনাদারের টাকা না দেওয়ার জন্য পাওনাদারদের বিরুদ্ধে অভিনব কৌশল গ্রহন করার অভিযোগ পাওয়া গেছে।

 

অভিযোগে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪নং বমু বিলছড়ি ইউনিয়নের মৃত জাকের হোসেনের ছেলে মঞ্জুর আলম(৫০) একই এলাকার পল্লী চিকিৎসক নুর আহম্মদের ছেলে মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সায়েম মিয়ার কাছ থেকে প্রথমে তামাক চাষের জন্য ধার হিসাবে ৮০ হাজার টাকা নগদে গ্রহন করেন। চুক্তি অনুযায়ী মঞ্জুর আলম ৮০ হাজার টাকা না দেওয়ায় সাইফুল ইসলাম এলাকার চেয়ারম্যানের বরাবরে আশ্রয় নিলে চেয়ারম্যান ও এলাকাবাসির মধ্যস্ততায় মঞ্জুর আলম পাওনাদার সাইফুল ইসলামের কাছে মজুরি হিসাবে এ টাকা পরিশোধ করিবে বলে চুক্তি হয়।

 

এ অস্থায় দেনাদারদের কারণে মঞ্জুর আলম তার বসত ভিটা ১লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয় সাইফুল ইসলামের নিকট। মঞ্জুর আলম মারা যাওয়ার পর তার স্ত্রী রাবেয়া বেগম(৪৫) ও তার বড় ছেলে পাওনাদার সাইফুল ইসলামের বিরুদ্ধে চড়া সুদ দাবী করায় মঞ্জুর আলম মারা গিয়েছে মর্মে মিথ্যা অভিযোগ দায়ের করে বিভিন্ন জায়গায় অভিযোগ দাখিল করেন বলে জানান সাইফুল ইসলাম।


এ বিষয়ে মঞ্জুর আলমের স্ত্রী রাবেয়া বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।


এ ব্যাপারে পাওনাদার সাইফুল ইসলাম বলেন, মঞ্জুর আলম তামাক চাষের জন্য ধার হিসাবে তার কাছ থেকে ৮০ হাজার টাকা চাইলে আমি তাকে ধারদি। মূলত র্দীর্ঘ দিন ধরে মঞ্জুর আলম অর্থাভাব থাকায় সাবলম্বি হওয়ার জন্য মূলত তাকে তিনি টাকা দেন।

 

দেনাদারদের কারণে মঞ্জুর আলম তার বসত ভিটা বিক্রি করতে চাইলে তিনি পরে জানতে পেরে ১লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয় তার কাছে। মঞ্জুর আলম মারা যাওয়ার পর তার স্ত্রী রাবেয়া বেগম(৪৫) ও তার বড় ছেলে আমার বিরুদ্ধে চড়া সুদ দাবী করায় মঞ্জুর আলম মারা গেছেন মর্মে মিথ্যা অভিযোগ দায়ের করে বিভিন্ন জায়গায় অভিযোগ দাখিল করেন ।


এলাকার ইউনিয়ন চেয়াম্যান মোঃ আব্দুল মতলব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মঞ্জুর আলম এলাকায় খুব বেশী ঋণ গ্রস্থ ছিল। সাইফুল ইসলামের সাথে মঞ্জুর আলমের লেনদেনের বিষয়টি তিনি ওয়াকিবহাল। তবে সাইফুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ