• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি শহরে তিন তলা ভবনে ধ্বসের ঘটনায় তিন শিশুসহ ৫ জনের মৃত দেহ উদ্ধারঃ উদ্ধার কাজ সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2016   Wednesday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় তিন তলা ভবন ধ্বসের ঘটনায় বুধবার সকালের দিকে আরো এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাড়াল ৫ জনের।

 

এদিকে, ধ্বসে পড়া ভবনে আর কোন লোকজন আটকে পড়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত হওয়ার পর সকাল সাড়ে ৮টয় তারা উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।


জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিন তলা ভবনের ধ্বসে পড়ার পর থেকে নৌ বাহিনী, ফায়ার সার্ভিস,সেনাবাহিনীর উদ্ধারকারী দল রাত দেড় পর্ষন্ত উদ্ধার অভিযান চালান। ভবনে আরো আটকে থাকার থাকার আশায় বুধবার সকাল ৭টা থেকে উদ্ধারকারীরা কাজ শুরু করেন। উদ্ধারের এক পর্যায়ে ভবনের ভেতর থেকে সাজিদুল(১০) নামের এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়।


উদ্ধার অভিযানের প্রধান নৌ বাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কমান্ডার লেঃ কর্ণেল রাইয়ান আল বেরুনী জানান, ভবন ধ্বসের ঘটনায় আজ বুধবার সকাল ৭ টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করার পর সকাল ৮ টায় শিশু সাজিদুলের(১০) মৃত দেহ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবরী দল।


তিনি আরো জানান, ধ্বসে পড়া ভবনে আর কোন লোকজন আটকে পড়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত হওয়ার পর সকাল সাড়ে ৮টয় তারা উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

 

প্রসঙ্গতঃ উল্লেখ্য,মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে গড়ে উঠা নঈম উদ্দীন টিটু ঠিকাদারের মালিকাধীন তিন তলা পাকা ভবন হঠাৎ বিকট শব্দে কাপ্তাই পানিতে পানিতে হেলে পড়ে যায়। এতে তিন ভবনের চার পরিবারের সদস্য ছিলেন। তবে ভবনের উপর তলা থেকে লোকজন বেরিয়ে আসতে পারলেও নিচ তলার লোকজন বের হতে পারেননি। পরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের দল ভবনে উদ্ধার পরিচলানার এক পর্যায়ে ট্রাক চালক জাহিদ হোসেন ও তার মেয়ে পিংকি(১৩), রাঙামাটি সরকারী কলেজের অনার্সের ছাত্র উম্মে হাবিবা(২২), সামিদুল(৭)। উদ্ধারকারী জীবিত অবস্থায় ৫জনকে উদ্ধার করে। এর মধ্যে শোফা বেগম নামের এক গৃহ বধূকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে, এ ভবন ধ্বসের ঘটনায় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হুসাইনকে আহ্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে বাড়ির মালিক নঈম উদ্দীন ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ