• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জুরাছড়ি বনযোগীছড়া জনসমাবেশে
পার্বত্য এলাকার জনগোষ্ঠীদের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আন্তরিক-উষাতন তালুকদার এমপি

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2016   Monday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ  ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত আন্তরিক। তাই এসব বিদ্যালয়ের বিরাজমান সমস্য দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী সংসদীয় স্থায়ী কমিটিতে এসব বিদ্যালয়ের জাতীয়করণের উত্তর পাওয়া যেতে পারে।

 

তিনি আরো বলেন, দেশের আমলা জটিলতার কারণে পার্বত্য চট্টগ্রামের ইউএনডিপি-সিএইচটিডিএফের পরিচালিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ হাজার শিশুর জীবন অনিশ্চিত হয়ে পরেছে। একই সাথে এসব বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা দিশেহারা হয়ে মানবেত জীবন যাপন করছেন।

 

সোমবার জুরাছড়ি বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের সর্বসাধারণ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ  ঊষাতন তালুকদার এসব কথা বলেন।

 

২নং বনযোগীছড়া সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত জন সভায় সভাপতিত্ব করেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। সভায় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা,  দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, রাঙামাটি জেএসএসের সাধারণ সম্পাদক নীল উৎপল খীসা, জুরাছড়ি জেএসএসের সাধারণ সম্পাদক সুমিত চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড সদস্য লক্ষি মনি চাকমা। এ সময় জেএসএসের ভূমি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুরেশ কুমার চাকমা, সাবেক সভাপতি বিমল কান্তি চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ